ঢাকা ৮ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মাইকের আওয়াজ কমাতে বলায় জবি ছাত্রীকে মারধর চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড কুমিল্লার আদর্শ সদরে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ব্রাহ্মণপাড়ায় বোনের ভাড়া বাসা থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীর ক্লাসরুমেই বিষপান ৭৭ লাখ টাকার খাল খনন প্রকল্প: কাগজে শ্রমিক মাঠে ভেকু মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে হত্যা করল সন্তানরা! গ্রেপ্তার ৬ ব্রাহ্মণপাড়ায় ভারতীয় বিয়ারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাঙ্গরায় রাশিদা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ বাধ্যতামূলক অবসরে ৩৩ পুলিশ কর্মকর্তা এবার দাবানলে পুড়ছে ফ্রান্স-স্পেন-পর্তুগালের বিভিন্ন অঞ্চল

বাংলাদেশি ভক্তদের জন্য আর্জেন্টিনার উপহার

অনলাইন সংস্করণ
২৯ নভেম্বর ২০২২, ৪:১৩ অপরাহ্ণ ৬৭ বার পঠিত
বাংলাদেশি ভক্তদের জন্য আর্জেন্টিনার উপহার
ক্রীড়া ডেস্কঃ
বাংলাদেশে ফুটবলপ্রেমীরা আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থনে বিভক্ত। দুই তারকা মেসি ও নেইমারে বুঁদ হয়ে থাকেন। লাতিন আমেরিকার এই দুই দেশের ফুটবল সমর্থকদের উন্মাদনার খবর ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। কাতার বিশ্বকাপের উন্মাদনার মধ্যে বাংলাদেশি ভক্তদের জন্য দারুণ উপহার দিলো আর্জেন্টিনা। বাংলাদেশিদের এই সমর্থনকে সম্মান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেছে আর্জেন্টিনার পেশাদার ফুটবল লিগ। তাদের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে পোস্ট করা ছবিতে দেখা যায়, বাংলাদেশের পতাকা হাতে নিয়ে উল্লাস করছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। মেসির হাতে বাংলাদেশের পতাকা হাতের এই ছবি বাংলাদেশি সমর্থকদের মন কেড়েছে। সামাজিক মাধ্যমেও তা ভাইরাল হয়েছে। ছবি দেখে প্রথমেই এর সত্যতা নিয়ে ধাক্কা খেতে পারেন সমর্থকরা। ছবিটি আসলে ফটোশপে তৈরি করা। তবে ফেসবুক ও টুইটারে পোস্টটি সত্য। মূলত এর মাধ্যমে বাংলাদেশি আর্জেন্টাইন সমর্থকদের সম্মান জানাল তারা। বানানো ছবির মাধ্যমে হলেও এটা বাংলাদেশি আর্জেন্টাইন ফ্যানদের ভালোবাসার প্রতিদান দেওয়ার চেষ্টা। ছবি পোস্ট করে আর্জেন্টিনার পেশাদার ফুটবল লিগ টুইটারে লিখেছে, ‘লিওনেল মেসি বাংলাদেশ’। মেসির সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব বুঝাতে সেখানে দুটি ইমোজিও যোগ করা হয়েছে। একইভাবে ফেসবুক পেজেও তারা ছবিটি দিয়ে লিখেছে, ‘লিওনেল মেসি বাংলাদেশ। এটাই সেই টুইট। বাংলাদেশ ফুটবল ফেডারেশন।’এমন ভার্চুয়াল উপহারে দারুণ খুশি বাংলাদেশী মেসিভক্তরা। অনেকেই ওই পোস্টের নিচে মন্তব্য করে আর্জেন্টনাকে ধন্যবাদ জানিয়েছেন। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষে দুই গোলের জয় পেয়েছে মেসি-ডি মারিয়ারা। বাংলাদেশে মেসির গোল উদযাপনের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। উল্লেখ্য, আর্জেন্টিনার গ্রুপ পর্বের শেষ ম্যাচ আগামী ১ ডিসেম্বর পোল্যান্ডের বিপক্ষে। বাংলাদেশ সময় বুধবার রাত ১টায় মুখোমুখি হবে দু’দল। বিশ্বকাপে দুই দলের সবশেষ দেখা হয়েছিল ১৯৭৮ সালে। সেবার অবশ্য ২-০ গোলে পোলিশদের হারিয়েছিল আর্জেন্টাইনরা। আর প্রথম দেখা ১৯৭৪ বিশ্বকাপে, আলবিসেলেস্তারা সেবার হেরেছিল ৩-২ ব্যবধানে।

আরও পড়ুন