ঢাকা • ১৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১৪ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য বিএসএফের হেফাজতে দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!

দেবীদ্বারে পুকুর থেকে অজ্ঞাত তরুণীর গলিত লাশ উদ্ধার

অনলাইন সংস্করণ
২ জুন ২০২৫, ৩:৪৮ অপরাহ্ণ • ১২৪ বার পঠিত
দেবীদ্বারে পুকুর থেকে অজ্ঞাত তরুণীর গলিত লাশ উদ্ধার
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার দেবীদ্বার রনপাগলা গ্রামের একটি নির্জণ পুকুরে এক অজ্ঞাত তরুনী(২০)’র গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে সোমবার (২ জুন) বিকেলে উপজেলার ৯নং গুনাইঘর (উত্তর) ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের রনপাগলা গ্রামের সামসুল হক মাস্টারের বাড়ির পুকুরে। স্থানীয়রা জানান সোমবার দুপুরে গুনাইঘর পশ্চিমপাড়া মোল্লা বাড়ির মনিরুল ইসলাম নামে এক যুবক একটি পাগলা কুকুরকে ধাওয়া করলে, কুকুরটি রনপাগলা গ্রামের সামসুল হক মাস্টারের বাড়ির পুকুরের উত্তরপাড় জঙ্গলে ঢুকে যায়। এসময় মনিরুল পুকুরে বিবস্ত্র এক তরুণীর গলিত লাশ ভাসতে দেখে অচেতন হয়ে পড়েন। এসময় মসজিদ থেকে জোহরের নামাজ পড়ে মুসুল্লিরা বের হয়ে এ ঘটনা দেখে পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল থেকে ওই অজ্ঞাত তরুণীর গলিত লাশ উদ্ধার করেন। সামসুল হক মাস্টার জানান, আমি জেহহরের নামাজ পড়ে মসজিদ থেকে হয়ে এ ঘটনা দেখি। এ তরুণী আমাদের এলাকার কেউ না। উপস্থিত শত শত লোকজনও তাকে সনাক্ত করতে পারেনি। নুরুল ইসলাম জানান, মরদেহটি দু’দিন আগের হতে পারে। দূরের কোথাও থেকে অজ্ঞাত দুষ্কিৃতিকারীরা তাকে এ নির্জন এলাকায় এনে ধর্ষণ শেষে হত্যা পূর্বক এ পুকুরে ফেলে যায়। দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, অজ্ঞাত দুষ্কৃতিকারীরা এ তরুণীকে হত্যাপূর্বক অনুমান দু’দিন পূর্বে এ পুকুরে ফেলে গছে। এ তরুণীকে চেনার কোন উপায় নেই। বিবস্ত্র অবস্থায় গায়ে শুধু জামার একাংশ পেচিয়ে আছে। ধর্ষনের শিকার হয়েছে কিনা তা ময়না তদন্তের পরে বলা যাবে।

আরও পড়ুন