ঢাকা • ১৬ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

ঢাবি অধ্যাপক রাশীদ মাহমুদ স্বরণে কুবিতে স্মরণ সভা

অনলাইন সংস্করণ
১৩ এপ্রিল ২০২১, ৫:১৩ অপরাহ্ণ • ৭৮ বার পঠিত
ঢাবি অধ্যাপক রাশীদ মাহমুদ স্বরণে কুবিতে স্মরণ সভা
রকিবুল হাসান, কুবি প্রতিনিধিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রাশীদ মাহমুদের মৃত্যুতে স্মরণে সভার আয়োজন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগ। সোমবার (১২ এপ্রিল) রাত সাড়ে ৮টায় অনলাইন প্লাটফর্ম জুমে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগের সভাপতি আইনুল হকের সঞ্চলনায় ‘সবায় নিয়ে সবার মাঝে লুকিয়ে আছ তুমি’ শীর্ষক স্মরণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান।
এসময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আরিফ মাহামুদ, রাশীদ মাহামুদের ছোট বোন ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সালমা আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান খাদিজা মিতু, শিক্ষক নাসরিন আকতার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক একেএম মাজহারুল ইসলাম, শিক্ষক আ ফ ম জাকারিয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক বখতিয়ার আহমেদ, শিক্ষক কাজী রবিউল আলম, লিটন হোসেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এন এম রবিউল আউয়াল চৌধুরী, মো. আবদুর রহমান, মো. আসাদুজ্জামান, রাবেয়া খাতুন, আজমাইন মুহতাসিম মীর, প্রভাষক ইসরাত জাহান লিপা, মারিয়া আক্তার, তানজিনা নাজিয়া, ফরিদ উদ্দিন, হিরামনি আক্তার, ফিনেন্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক মনজুর হোসেনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ট্রেজারার বলেন, রাশীদ মাহামুদ সবকিছুতে একজন পারদর্শী ব্যক্তি ছিলেন। করোনা মহামারীর এই সময়ে তিনি নিজের কর্তব্যের প্রতি নিষ্ঠাবান ও দায়িত্ববান ছিলেন বলে তারঁ কাজ করে যাচ্ছিলেন। যা আমাদের জন্য অনুপ্রেরণামূলক। আমরা শিক্ষক সমাজ একজন ভাল শিক্ষক, ভাল বন্ধুকে হারিয়েছি।
স্মরণ সভায় এসময় বক্তারা রাশীদ মাহামুদের জীবন ও গবেষণা কর্ম নিয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, গত ৩১ মার্চ সাতক্ষীরায় মাঠ পর্যায়ের গবেষণা কাজের সময়হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন অধ্যাপক রাশীদ মাহমুদ।

আরও পড়ুন