ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ইয়ুথ সামিট অনুষ্ঠিত

অনলাইন সংস্করণ
১৯ অক্টোবর ২০২২, ৬:২৩ অপরাহ্ণ • ২৬৬ বার পঠিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ইয়ুথ সামিট অনুষ্ঠিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভ্রমণ বিষয়ক সংগঠন কুমিল্লা ইউনিভির্সিটি ট্র্যাভেলার্স সোসাইটি ও নেপালের ত্রিভুবন ইউনিভার্সিটির পদ্মা কন্যা মাল্টিপল ক্যাম্পাসের যৌথ উদ্যোগে 'এশিয়ান ইন্টারন্যাশনাল ইয়ুথ সামিট-২০২২' অনুষ্ঠিত হয়েছে। সামিটের প্রতিপাদ্য ছিল "Empowering youth Thought on good health and well bring"। মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টায় বিশ্ববিদ্যালয়ের ভার্চ্যুয়াল ক্লাসরুমে এ সামিট অনুষ্ঠিত হয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোহাগ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.এফ.এম. আবদুল মঈন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, পদ্মা কন্যা মাল্টিপল ক্যাম্পাসের প্রধান (ভারপ্রাপ্ত) রাজু মাল্লা, এশিয়ান ইন্টারন্যাশনাল ইয়ুথ সামিটের কো-অর্ডিনেটর অভিনব কুমার চৌধুরী এবং কুবি ট্র্যাভেলার্স সোসাইটির আহবায়ক মো. নাজমুল হোসাইন সবুজ। বিশেষ অতিথির বক্তব্যে অভিনব কুমার চৌধুরী বলেন, বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয় ও স্থানে এই ধরণের পোগ্রাম শেষ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এই পোগ্রাম অংশগ্রহণ করতে পেরে খুবই ভাল লাগছে। গত বছর এ ক্যাম্পাসের দুইজন আমাদের সাথে নেপালে যোগ দিয়েছিলো। এইরকম আয়োজনে আমাদের সম্পর্ক বৃদ্ধিসহ সাংস্কৃতিক পরিচয় তুলে ধরতে সহজ করে। রাজু মাল্লা বলেন, নেপাল আয়তনের দিক থেকে অনেক ছোট কিন্তু সাংস্কৃতিক দিক দিয়ে অনেক সমৃদ্ধ। নেপালিদের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও পোশাক পরিচ্ছেদ আছে, যা আপনাদের খুবই মুগ্ধ করবে। এছাড়াও অনেকের সাথে আপনাদের সম্পর্ক তৈরি ও ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক তৈরিতে সহযোগিতা করবে এমন সামিট। কুবি উপ-উপাচার্য ড. হুমায়ুন কবির বলেন, আমি দুইবার ইয়ুথ সামিটে নেপালে যাওয়ার সুযোগ পেয়েছি। আমাদের চতুর্থ শিল্প বিপ্লব চ্যালেঞ্জ করতে আমাদের এই ধরণের আয়োজন খুব কাজে দিতে পারে। যদিও এটি ট্র্যাভেলার্স সোসাইটির আয়োজন। আমি মনে করি এই ধরণের কমিউনিকেশন তোমাদের জন্য অনেক উপকারী। যা বিভিন্ন দেশের সাথে সম্পর্ক তৈরি করবে। উপাচার্য অধ্যাপক ড. আবদুল মঈন বলেন, আশাকরি এই ধরণের আয়োজন করে আমাদের মধ্যে দেশীয়ভাবে যেমন সম্পর্ক বৃদ্ধি করবে, ঠিক তেমনি ভাবে একাডেমিক ভাবেও আমাদের সেই সম্পর্ক বৃদ্ধি হবে। আমরা বিশ্ববিদ্যালয়ের গবেষণা, শিক্ষা ও শিক্ষাদানের দিকে বিশেষ নজর দিয়েছি। এর মাধ্যমে আমাদের শিক্ষার্থীরাও এই ধরণের আয়োজনে অংশগ্রহণ করতে পারবে। যা আমাদের বিশ্ববিদ্যালয়ের বহুমাত্রিক উন্নয়নে সহযোগিতা করবে। সামিটে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. রশিদুল ইসলাম শেখ, ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মোহা হাবিবুর রহমান, ট্র্যাভেলার্স সোসাইটির উপদেষ্টা ও মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজুর রহমান, লোকপ্রশাসন বিভাগের প্রভাষক ফয়জুল ইসলাম ফিরোজ, ট্রাভেলার্স সোসাইটির সদস্যবৃন্দ ও নেপাল, ভারত, বাংলাদেশের শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বাংলাদেশ ও নেপালের দেশীয় সংস্কৃতি নাচে-গানে তুলে ধরেন। এসময় নেপালীরা দেশীয় পোশাকে শিক্ষক-শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করেন।

আরও পড়ুন