ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ

কুমিল্লায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মরদেহ উদ্ধার

অনলাইন সংস্করণ
৭ মে ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ণ • ৩৩৫ বার পঠিত
কুমিল্লায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মরদেহ উদ্ধার
অনলাইন ডেস্ক: কুমিল্লায় ভাড়া বাসা থেকে জান্নাতুন নাঈম ফারিহা (২৩) নামের এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে) রাতে নগরীর মনোহরপুর মুন্সেফবাড়ি এলাকার ‘কাশেম গার্ডেন’ নামের একটি ভবনের কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তবে মৃত্যুর ধরন এবং পারিপার্শ্বিক অবস্থা নিয়ে রহস্য দানা বেঁধেছে। নিহত ফারিহা নাঙ্গলকোট উপজেলার কান্দাল গ্রামের স্কুলশিক্ষক হানিফ মিয়ার মেয়ে। তিনি কুমিল্লার কোটবাড়ী এলাকার সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী। তার স্বামী মেহেদী হাসান হৃদয় (৩০) মেঘনা উপজেলার আব্দুর রহিমের ছেলে। বুধবার ( ৬ মে) ফারিহার মরদেহ উদ্ধারের একটি ছবি স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে সন্দেহ তৈরি হয়। ছবিতে দেখা যায়, বিছানার ওপর একটি চেয়ার রাখা এবং ফারিহার একটি পা বিছানায় ও অন্য পায়ের হাঁটু চেয়ারে ঠেকে আছে। এমন অস্বাভাবিক অবস্থায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত মরদেহ দেখে অনেকেই এটিকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ বলে মন্তব্য করছেন। ফারিহার বাবা মো. হানিফ মিয়ার অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকেই ফারিহার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। আমার মেয়েটাকে ওরা মেরে ফেলেছে। এখন সেটাকে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করছে। আমি আমার সন্তান হত্যার বিচার চাই। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ৮ মাস আগে পারিবারিকভাবে ফারিহা ও হৃদয়ের বিয়ে হয়। হৃদয় বৃত্তি নিয়ে চীনে গেলেও সফল হতে না পেরে দেশে ফিরে আসেন। এরপর থেকেই বেকারত্ব ও সাংসারিক খরচ নিয়ে এই দম্পতির মধ্যে কলহ লেগেই থাকত। গত সোমবার বাবার বাড়ি থেকে স্বামীর বাসায় আসার মাত্র একদিন পরই ফারিহার মৃত্যুর খবর আসে। ঘটনার পর থেকেই ফারিহার স্বামী মেহেদী হাসান হৃদয় পলাতক রয়েছেন। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবার মামলা করার প্রস্তুতি নিচ্ছে।

আরও পড়ুন