ঢাকা • ১৬ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য বিএসএফের হেফাজতে দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন"

জাফরুল্লাহ’র শারীরিক অবস্থা​​​​​​​ আগের চেয়ে কিছুটা ভালো

অনলাইন সংস্করণ
২৯ মে ২০২০, ১১:৪৬ অপরাহ্ণ • ১০৭ বার পঠিত
জাফরুল্লাহ’র শারীরিক অবস্থা​​​​​​​ আগের চেয়ে কিছুটা ভালো

ডেস্ক রিপোর্ট

করোনায় আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ও প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। শুক্রবার (২৯ মে) আগের দিনের চেয়ে কিছুটা ভালো বোধ করছেন তিনি। জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু এ তথ্য জানান।

তিনি বলেন, সকালে ডা. জাফরুল্লাহ চৌধুরীর সাথে কথা হয়েছে তার। তিনি গতকালের থেকে আজ ভালো বোধ করছেন। গতকাল জাফরুল্লাহ চৌধুরীর অক্সিজেন লেভেল কমে গিয়েছিল, পরে আবার ঠিক হয়ে যায়। তিনি আগের থেকে এখন ভালো বোধ করছেন। আগে কিছুটা জ্বর থাকলেও আজ জ্বর নেই।

এখন তার (ডা. জাফরুল্লাহ চৌধুরী) বয়স হয়েছে, শরীরে কিছুটা ব্যথা আছে। তবে তার শরীর যথেষ্ট ফিট আছে বলেও উল্লেখ করেন তিনি।

গত ২৪ মে গণস্বাস্থ্যের আবিষ্কৃত কিটের মাধ্যমে নমুনা পরীক্ষা করা হলে ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা পজেটিভ আসে। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরীর নমুনা পাঠানো হয়। বৃহস্পতিবার সেখানকার পরীক্ষার রিপোর্টেও তার পজেটিভ আসে।

এদিকে, করোনা পজেটিভ আসার পর থেকে তিনি বাড়িতেই আইসোলেশনে আছেন। করোনার চিকিৎসা হিসেবে ২৬ মে গণস্বাস্থ্য কেন্দ্র নগর হাসপাতালে ‘ও পজিটিভ’ ব্লাড গ্রুপের ২০০ মিলি প্লাজমা দেওয়া হয় তাকে।

আরও পড়ুন