ঢাকা ১৮ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ এক যুগ ধরে হামলা-চাঁদাবাজির শিকার সাংবাদিক শুভ্র: প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও মিলছে না নিরাপত্তা নাকের নিচের তিলেই ফাঁস ৪৫ বছরের ছদ্মবেশ কুমিল্লা চৌদ্দগ্রাম সীমান্তে ৩৪ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ নিরাপত্তা খাতে অগ্রাধিকার: উন্নত, স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অপরিহার্য ভিত্তি - টিপু তিন দফা দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ডের ফটকে অবস্থান পরীক্ষার্থীদের মুরাদনগরে পুকুর থেকে সেচ প্রকল্পের মালিকের গলাকাটা মরদেহ উদ্ধার কুমিল্লা উত্তর জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা হাত-পা বেঁধে ও মুখে কাপড় ঢুকিয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, থানায় মামলা কুমিল্লায় সাংবাদিক শুভ্রর ওপর এক যুগ ধরে অপরাধচক্রের তাণ্ডব: মামলা-জিডি করেও মিলছে না নিরাপত্তা ‘খামারগ্রাম’ নয়, বাঙ্গরা মৌজাতেই সদর দপ্তরের দাবি মুরাদনগরে ট্যালেন্টপুলে বৃত্তি পেল জাবির ইবনে ওমর

চীনে সাংবাদিক নির্যাতন রাজপথে এখন শুধুই পুলিশ

অনলাইন সংস্করণ
২৯ নভেম্বর ২০২২, ৪:০৩ পূর্বাহ্ণ ৪৫ বার পঠিত
চীনে সাংবাদিক নির্যাতন রাজপথে এখন শুধুই পুলিশ
অনলাইন ডেস্ক:
কোভিড লকডাউনের নিষেধাজ্ঞার বিরুদ্ধে জনতার বিক্ষোভ চলছে চীনের বিভিন্ন শহরে। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট শি জিনপিং-এর পদত্যাগ পর্যন্ত চেয়েছেন। তবে পুলিশ মোতায়েনের বহর থেকে মনে হচ্ছে, এবার পিছু হটবে বিক্ষুব্ধ জনতা। এদিকে সাংহাইতে বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে রোববার পুলিশের হাতে আটক হন যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ সংস্থা বিবিসির সাংবাদিক এড লরেন্স। আটকের সময় পুলিশ তাকে বেদম মারপিট করে, এমনকি লাথিও মারা হয়। কয়েক ঘণ্টা আটকে রেখে তাকে ছেড়ে দেয় পুলিশ। সাংহাইর সবচেয়ে বিক্ষুব্ধ অঞ্চলে রাস্তায় নেমেছে বিপুলসংখ্যক পুলিশ। রাস্তার মোড়ে মোড়ে বিশাল ব্যারিকেড বসিয়েছে তারা। যে পথচারীরা বিক্ষোভের ছবি তুলছেন, তাদের থামিয়ে মোবাইল বা অন্য ডিভাইসে তোলা ছবি মুছে দিচ্ছে পুলিশ। চীনের পশ্চিমাঞ্চলীয় শহর উরুমচিতে হাইরাইজ ব্লকে গত বৃহস্পতিবার আগুন লাগে। এতে মারা যান ১০ জন। এরপরই দেশজুড়ে বিক্ষোভ আরো জোরালো হয়ে ওঠে। সরকারের বিরুদ্ধে অভিযোগ, কোভিডের কড়াকড়ি নিষেধাজ্ঞার কারণে জলন্ত ভবন থেকে মানুষজন বের হতে পারেননি। তবে স্থানীয় কর্তৃপক্ষ এ অভিযোগ নাকচ করেছে। চীন একমাত্র বড় অর্থনীতির দেশ, যেখানে কোভিডের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করেছে সরকার। গণটিকা সম্পন্ন করার পরও ফের কোভিডের সংক্রমণ ঘটায় কঠোর অবস্থানে গেছে চীন, যে দেশের উহান থেকে কোভিডের উৎপত্তি বলে বিশ্বাস করে বিশ্ববাসী।

আরও পড়ুন