ঢাকা • ৭ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক

এবার দাবানলে পুড়ছে ফ্রান্স-স্পেন-পর্তুগালের বিভিন্ন অঞ্চল

অনলাইন সংস্করণ
৬ জুলাই ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ণ • ১৩৯ বার পঠিত
এবার দাবানলে পুড়ছে ফ্রান্স-স্পেন-পর্তুগালের বিভিন্ন অঞ্চল

ইউরোপে রোববার (৫ জুলাই) তাপমাত্রা আবারও বেড়েছে। গত দুই সপ্তাহে শহুরে জনজীবন বিপর্যস্ত হওয়ার পর এবার দাবানল দেখা দিয়েছে ফ্রান্স, স্পেন ও পর্তুগালের বনাঞ্চলগুলোতে। দমকলকর্মীরা আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন।

গত কয়েকদিনের দাবানলে তিনটি দেশে ১৭ হাজার হেক্টরের (৪২ হাজার একর) বেশি বনভূমি ধ্বংস করেছে। রোববার (৫ জুলাই) এসব দেশের কিছু কিছু জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রেকর্ড হয়েছে।

জুন মাসে ইউরোপের ইতিহাসে অন্যতম ভয়াবহ দাবদাহের সময় কয়েক হাজার মানুষের মৃত্যুর তথ্য নথিভুক্ত করে স্থানীয় কর্তৃপক্ষ। সামনে আরও চরম ভাবাপন্ন আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী লঁরা নুনেস জানিয়েছেন, গ্রীষ্মকালীন দাবানলের মৌসুম এবার এক মাস আগেই শুরু হয়েছে।


স্পেনের উত্তর-পূর্বাঞ্চলীয় কোস্টা ব্রাভা উপকূলের কাছে দাবানলে দুই দিনে ২ হাজার ২০০ হেক্টরের বেশি ভূমি পুড়ে গেছে। দমকলকর্মীরা জানিয়েছেন, রোববার (৫ জুলাই) তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ আরও জটিল হয়ে গেছে।

কাতালুনিয়া ফায়ার সার্ভিসের এক বিবৃতিতে বলা হয়েছে, দমকলকর্মীরা লা বিসবাল ডি’এম্পোর্দা বনের আগুন নিয়ন্ত্রণে আনতে শনিবার সারা রাত পরিশ্রম করেছেন। এরপর সেখানকার পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়।

ফ্রান্সের পার্পিনিয়া শহর থেকে প্রায় ৩৬ কিলোমিটার পূর্বের একটি পাহাড়ি এলাকায় ১ হাজার হেক্টরের বেশি বনভূমিতে আগুন ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে ৬০০ দমকলকর্মীকে নিয়োজিত করেছে স্থানীয় প্রশাসন।

আরও পড়ুন