ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা

কুমিল্লা-সিলেট মহাসড়কে দুর্গটনায় মুরাদনগরের একই পরিবারের ৪ জনের মৃত্যু

অনলাইন সংস্করণ
৭ নভেম্বর ২০২০, ১:০৮ অপরাহ্ণ ৪৬ বার পঠিত
কুমিল্লা-সিলেট মহাসড়কে দুর্গটনায় মুরাদনগরের একই পরিবারের ৪ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ এলাকায় মর্মান্তিক সড়ক দুর্গটনায় একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে ট্রাক-সিএনজি-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে সিএনজিতে থাকা স্বামী-স্ত্রী ও শিশুসহ একই পরিবারের চারজন নিহত এবং চারজন গুরুতর আহত হন। নিহতরা হলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর গ্রামের নাবালক মিয়া (৭২), তার স্ত্রী আয়েশা খাতুন (৬০), ছোট ভাইয়ের স্ত্রী ফাতেমা বেগম (৫৫) ও নাতনি নাদিয়া আক্তার (৫)। আহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটিয়ারা গ্রামের বিল্লাল মিয়া (২২), সুনামগঞ্জের ছাতক উপজেলার নরসিংহপুরের প্রাইভেটকার চালক সালমান (২২), মুরাদনগর থানার যাত্রাপুর গ্রামের নিহত নাবালক মিয়ার ছোট ভাই খুরশেদ আলম (৬০) ও তার নাতনি জান্নাত (৪)। ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাহবুবুর রহমান বলেন, কুটি-চৌমুহনী থেকে দুপুর বেলায় ছেড়ে আসা সিএনজি মহাসড়ক দিয়ে ব্রহ্মণবাড়িয়ার দিকে আসছিল এবং অপরদিক দিয়ে কুমিল্লামুখী ট্রাক ও প্রাইভেটকারের সাথে ত্রিমুখী সংঘর্ষ হয়। পুলিশ ও স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ৪ জনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে। একই পরিবারের ৪ জনের মৃত্যু ও পরিবারের অন্য সদস্যদের আহতদের সংবাদের যাত্রাপুর গ্রামের শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন