ঢাকা ১৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে হিমালয় থেকে সমতল: জলবায়ু কোনো সীমান্ত মানে না দেবিদ্বারে নির্মাণাধীন স্থাপনায় হামলা-ভাঙচুর, থানায় লিখিত অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন

কুমিল্লায় বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন

সভাপতি ইমরুল, সাধারণ সম্পাদক জাবেদ, সাংগঠনিক সম্পাদক শিমুল

অনলাইন সংস্করণ
২৪ জুলাই ২০২৬, ১১:০২ পূর্বাহ্ণ ১৭২ বার পঠিত
কুমিল্লায় বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন

বাঙ্গরা (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার নবগঠিত বাঙ্গরা উপজেলার সাংবাদিকদের নিয়ে ‘বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাব’-এর নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

গত ২৩ জুলাই (বৃহস্পতিবার) বিকেলে বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত প্রেস ক্লাবের এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২ বছরের জন্য ১৭ সদস্যবিশিষ্ট এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

সভায় মাছরাঙা টেলিভিশনের কুমিল্লা জেলা প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম ইমরুল সভাপতিত্ব করেন এবং অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক প্রতিদিনের কাগজ-এর উপজেলা প্রতিনিধি এম কে আই জাবেদ।

নবগঠিত ১৭ সদস্যের কমিটিতে সভাপতি পদে মোঃ জাহাঙ্গীর আলম ইমরুল (মাছরাঙা টেলিভিশন), সাধারণ সম্পাদক পদে এম কে আই জাবেদ (দৈনিক প্রতিদিনের কাগজ) এবং সাজ্জাদ হোসেন শিমুল (দৈনিক বাংলা/এশিয়ান টিভি) সাংঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন: সহ-সভাপতি: হাফেজ মোঃ নজরুল ইসলাম (দৈনিক নতুন দিন), যুগ্ম সম্পাদক: আবুল বাশার (এশিয়ান টিভি), কোষাধ্যক্ষ: মোঃ ওবায়দুল্লাহ, দপ্তর সম্পাদক: আলমগীর হোসেন (দৈনিক গণমুক্তি), প্রচার সম্পাদক: সাইফুল সরকার (দৈনিক গণকণ্ঠ), সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক: মোঃ জুম্মান আলী (ভোরের সূর্যোদয়), তথ্য ও প্রযুক্তি সম্পাদক: সাইদুজ্জামান ভূঁইয়া, সমাজকল্যাণ সম্পাদক: মোঃ বিল্লাল হোসেন (গণজাগরণ), ক্রীড়া সম্পাদক: আশিক মিয়া (খবরের কাগজ), ধর্ম বিষয়ক সম্পাদক: ফয়সাল আহমেদ (দৈনিক ঐশী বাণী)

কার্যনির্বাহী সদস্য হলেন, আনোয়ার হোসেন (একুশে বাণী), মোঃ সাখাওয়াত হোসেন (জনতার জমিন), রনি আহমেদ (একুশে সংবাদ) এবং অলিউল্লাহ ভূঁইয়া (অভয়নগর)।

এছাড়া কার্যনির্বাহী কমিটির পাশাপাশি প্রেস ক্লাবের সহযোগী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন—আব্দুল আলীম, সুজন মুন্সী, রাশেদ মিয়া, শেখ এনামুল হক, ইকবাল হোসেন, শাওন ভূঁইয়া এবং মীর জাহিদ হাসান।

সাধারণ সভায় বক্তারা নতুন কমিটির সদস্যদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার মাধ্যমে বাঙ্গরা উপজেলার উন্নয়ন ও স্থানীয় মানুষের অধিকার রক্ষায় বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানান।

আরও পড়ুন