ঢাকা ১৯ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫ কুমিল্লার দেবিদ্বারে প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের দিয়ে আ.লীগের মিছিল কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা

সাংবাদিক শুভ্রর মোবাইল ফোন নিখোঁজ, থানায় জিডি; অপব্যবহার হলে দায় নেবেন না বলে সতর্কবার্তা

অনলাইন সংস্করণ
৪ জুলাই ২০২৬, ১০:০২ অপরাহ্ণ ১০৮ বার পঠিত
সাংবাদিক শুভ্রর মোবাইল ফোন নিখোঁজ, থানায় জিডি; অপব্যবহার হলে দায় নেবেন না বলে সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক:

একজন সাংবাদিক তার ব্যবহৃত অফিসিয়াল মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনি জানান, চিকিৎসকের কাছে যাওয়ার পথে মোবাইল ফোনটি হারিয়ে যায় অথবা কেউ নিয়ে যায়। পরে ফোনে যোগাযোগের চেষ্টা করলে সেটি বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় তিনি দ্রুত থানায় অনলাইন জিডি করেন।

জিডিতে উল্লেখ করা হয়েছে, হারিয়ে যাওয়া মোবাইল ফোনে তার ব্যক্তিগত ও পেশাগত গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত ছিল। এর মধ্যে ছিল নিউজ গ্রুপ, ফেসবুক আইডি, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ও বিভিন্ন সাংবাদিকদের গ্রুপ, অফিসিয়াল যোগাযোগের নম্বর, ইমো, ভাইবার, টুইটার অ্যাকাউন্ট, ব্যক্তিগত ও অফিসিয়াল ছবি, ভিডিও, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রেস রিলিজ, সংবাদ-সংক্রান্ত নথিপত্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্ট।

ভুক্তভোগী সাংবাদিক সবাইকে সতর্ক করে জানান, মোবাইলটি হারিয়ে যাওয়ার পর থেকে উক্ত নম্বর বা সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে যদি কেউ ফোন করে, কোনো ধরনের আর্থিক লেনদেনের অনুরোধ জানায়, তথ্য সংগ্রহ বা প্রদান করে, কিংবা সংবাদ-সংক্রান্ত কোনো যোগাযোগ বা প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করে, তাহলে এর সম্পূর্ণ দায় সংশ্লিষ্ট অপব্যবহারকারীর। এ ধরনের কোনো কর্মকাণ্ডের জন্য তিনি ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন না।

তিনি আরও জানান, বিষয়টি থানায় দায়ের করা সাধারণ ডায়েরিতে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে এবং সংশ্লিষ্টদের এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন