ঢাকা ২৫ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫ কুমিল্লার দেবিদ্বারে প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের দিয়ে আ.লীগের মিছিল কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা

আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত মওদুদ আবদুল্লাহ

অনলাইন সংস্করণ
১০ জুলাই ২০২৬, ৯:৩৩ অপরাহ্ণ ৯৪ বার পঠিত
আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত মওদুদ আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা 

কুমিল্লার মানবাধিকার কর্মী ও সমাজসেবক মওদুদ আবদুল্লাহ আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা (International Human Rights Journalist Society-IHRJS)-এর কেন্দ্রীয় সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

সংস্থার চেয়ারম্যান এস. এম. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক অনুমোদনপত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গত ৭ জুলাই ২০২৬ তারিখে জারি করা ওই অনুমোদন অনুযায়ী এপ্রিল ২০২৬ থেকে পরবর্তী এক বছরের জন্য তাকে কেন্দ্রীয় সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

অনুমোদনপত্রে বলা হয়েছে, সংস্থার গঠনতন্ত্র ও নীতিমালা অনুসরণ করে মানবাধিকার, সামাজিক উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি, স্বেচ্ছাসেবী কার্যক্রম এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনায় সক্রিয় ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে মানবাধিকার সুরক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের অধিকার আদায়ে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

প্রতিক্রিয়ায় মওদুদ আবদুল্লাহ বলেন, “আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সদস্য হিসেবে দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। এ দায়িত্বকে আমি মানবসেবা ও মানবাধিকার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছি। সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে সমাজের অবহেলিত ও বঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা করব।”

মওদুদ আবদুল্লাহ কেন্দ্রীয় সদস্য নির্বাচিত হওয়ায় সাংবাদিক মহল, মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সহপাঠী, বন্ধু-বান্ধব এবং শুভানুধ্যায়ীরা তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা তার নতুন দায়িত্ব পালনে সর্বাত্মক সাফল্য কামনা করেন এবং মানবাধিকার প্রতিষ্ঠায় তার কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন।

আরও পড়ুন