ঢাকা ১৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে হিমালয় থেকে সমতল: জলবায়ু কোনো সীমান্ত মানে না দেবিদ্বারে নির্মাণাধীন স্থাপনায় হামলা-ভাঙচুর, থানায় লিখিত অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ

কুবি বঙ্গবন্ধু পরিষদ একাংশের হেফাজতের কর্মকাণ্ডের জন্য শাস্তি দাবি

অনলাইন সংস্করণ
২ এপ্রিল ২০২১, ৪:১৮ অপরাহ্ণ ৫৩ বার পঠিত
কুবি বঙ্গবন্ধু পরিষদ একাংশের হেফাজতের কর্মকাণ্ডের জন্য শাস্তি দাবি
রকিবুল হাসান, কুবি প্রতিনিধি:
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে হেফাজতে ইসলামের কর্মকান্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শাস্তির দাবি করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ (জুলহাস-নন্দী) অংশ। বঙ্গবন্ধু পরিষদের একাংশের সভাপতি ড. দুলাল চন্দ্র নন্দী ও ড. মোহাম্মদ জুলহাস মিয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে তারা এ প্রতিবাদ জানান। বিবৃতিতে বলা হয়, জাতির পিতা ও মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অত্যন্ত গৌরবের সাথে সাথে যখন সারাদেশে উদযাপিত হচ্ছে ঠিক তখনই মৌলবাদী স্বাধীনতা বিরোধী চক্র আবারও সরব হয়েছে। তারা দেশব্যাপী ধ্বংসাত্মক কর্মকান্ড চালিয়েছে। সরকারি স্থাপনা ও গণপরিবহনে ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে , জাতির পিতার ভাস্কর্যে ও প্রতিকৃতিতে ভাংচুর করেছে। যারা স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভাংচুর করেছে তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, উন্নয়ন ও অগ্রগতিতে বিশ্বাস করে না। বিবৃতিতে আরো বলা হয়, বিএনপি জামায়ত মদদপুষ্ট হেফাজতে ইসলাম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে আঘাত করেছে। এরা দেশের সম্পদ ও জানমালের ক্ষতি সাধন করেছে। সাধারণ মানুষের উপর হত্যাযজ্ঞ চালিয়েছে, এরা আমাদের স্বাধীনতার শত্রু। তাদের এহেন মৌলবাদি কর্মকান্ডের ধিক্কার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বঙ্গবন্ধু পরিষদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ।

আরও পড়ুন