ঢাকা ১৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে হিমালয় থেকে সমতল: জলবায়ু কোনো সীমান্ত মানে না দেবিদ্বারে নির্মাণাধীন স্থাপনায় হামলা-ভাঙচুর, থানায় লিখিত অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ

কুবি কর্মকর্তা পরিষদের সভাপতি আবু তাহের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ

অনলাইন সংস্করণ
১ এপ্রিল ২০২১, ৫:১৬ অপরাহ্ণ ৪৯ বার পঠিত
কুবি কর্মকর্তা পরিষদের সভাপতি আবু তাহের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ
রকিবুল হাসান, কুবি প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) কর্মকর্তা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আবু তাহের-জাকির প্যানেল থেকে মো. আবু তাহের সভাপতি এবং নূরুল করিম-লতিফ প্যানেল থেকে মোঃ আব্দুল লতিফ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে পনোরটি পদের মধ্যে সভাপতিসহ ছয়টিতে তাহের-জাকির সমর্থিতরা এবং সাধারণ সম্পাদকসহ নয়টি পদে নূরুল করিম-লতিফ প্যানেল সর্মথিতরা বিজয়ী হয়েছেন। নির্বাচেন অন্য পদগুলোতে বিজয়ীরা হলেন সহ-সভাপতি- এস.এম. শহিদুল হাসান ও মুহাম্মদ জিল্লুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক- মো. আকতার হোসেন ও মো. ছালেহ আহমেদ (মামুন), কোষাধ্যক্ষ- মোহাম্মদ এরশাদুল আলম, সাংগঠনিক সম্পাদক- মোহাম্মদ ময়নাল হোসেন, দপ্তর-প্রচার ও প্রকাশনা সম্পাদক- মোহাম্মদ রায়হানুল ইসলাম, ক্রীড়া, সাংস্কৃতিক এবং সমাজকল্যাণ সম্পাদক- মোহাম্মদ শাহ আলম। এবং কার্যকরী সদস্য পদে যথাক্রমে জিনাত আমান, বিপ্লব মজুমদার, আবদুল্লাহ আল-মামুুন, মো. মিজানুর রহমান ও ডা. এ. কে. এম. হেলাল মোর্শেদ নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য, বৃহস্পতিবার (১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১ নং রুমে সকাল ১০টায় থেকে বেলা ৩টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সন্ধ্যা ৭টায় ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মো. মনিরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো. ইঞ্জিনিয়ার জাকির হোসেন, সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক, সহ: ডাটাবেজ প্রোগ্রামার মো. মাসুদুল হাসান সহ হিসাবরক্ষক রবিউল হক।

আরও পড়ুন