ঢাকা • ১৬ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

করোনা উপসর্গ নিয়ে কুবি ছাত্রের মৃত্যু বিশ্ববিদ্যালয়ের শোক প্রকাশ 

অনলাইন সংস্করণ
৮ আগস্ট ২০২১, ৩:১৯ অপরাহ্ণ • ৬৪ বার পঠিত
করোনা উপসর্গ নিয়ে কুবি ছাত্রের মৃত্যু বিশ্ববিদ্যালয়ের শোক প্রকাশ 
রকিবুল হাসান, কুবি প্রতিনিধি:
করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ১১ তম ব্যাচের শিক্ষার্থী আবুল হাসান। রোববার (৮ আগস্ট) বেলা আড়াইটার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। জানা যায়, গত কিছুদিন আগে ধরে জ্বর-সর্দি ও শ্বাসকষ্ট দেখা দিলে কুমিল্লা মেট্রোপলিটন হাসপাতালে ২ দিন ভর্তি ছিলেন। অবস্থার উন্নতি হলে তাকে রিলিজ দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। কিন্তু রোববার সকালে ফের শ্বাসকষ্ট শুরু হলে দুপুর আড়াইটায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আবুল হাসানের জানাযা তার নিজ বাড়িতে এশার নামাজের পর অনুষ্ঠিত হবে। আবুল হাসান কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সাতবাড়িয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে। এবিষয়ে নৃবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান আইনুল হক বলেন, আবুল হাসান কয়েকদিন ধরেই একটি বেসরকারি হাসাপাতালে ভর্তি ছিলেন। গত শুক্রবার কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরে সে। তবে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় আজ আবার কুমিল্লা মেডিকেলে নেয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হাসানের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার শিক্ষক ও সহপাঠীদের কাছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্মৃতিচারণ করেন তারা। নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রবিউল আউয়াল চৌধুরী লিখেন, আমাকে নিরাপদ থাকতে বলে, নিজেই চিরস্থায়ী নিরাপদে চলে গেল আমার ছাত্র। এদিকে হাসানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রশাসন। রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের সাক্ষরিত এত বিবৃতি মো. আবু হাসেনের প্রতি শোক প্রকাশ করেন তিনি।  

আরও পড়ুন