ঢাকা • ১০ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক

আটকের পর ছাড়া পেলেন ভিপি নুর

অনলাইন সংস্করণ
২২ সেপ্টেম্বর ২০২০, ৭:৪৩ পূর্বাহ্ণ • ৭৬ বার পঠিত
আটকের পর ছাড়া পেলেন ভিপি নুর
অনলাইন ডেস্কঃ আটকের পর ছাড়া পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু'র সদ্য সাবেক ভিপি নুরুল হক নুর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর করা ধর্ষণ মামলার প্রতিবাদ সমাবেশে অংশ নেয়া নিয়ে সংঘর্ষের জেরে আটক হওয়া ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুুরকে ছেড়ে দেয়া হয়েছে। আটকের পর রমনা থানায় নেয়া হলে সেখানে মুচলেকা দিয়ে ছাড়া পান নুর। সোমবার (২১ সেপ্টেম্বর), রাতে রাজধানীর মৎস্য ভবন এলাকা থেকে নুরকে আটক করে পুলিশ। এ সময়, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কয়েকজনকেও আটক করে পুলিশ। সন্ধ্যায় পুলিশের সঙ্গে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সময় আটক হয় নুর। আটক হওয়ার আগে নুর ঢাকা বিশ্বিবিদ্যালয়ের টিএসসিতে বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ আয়োজিত মামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন। বিক্ষোভে যোগ দিয়ে নুর ধর্ষণ মামলায় নিজেকে নির্দোষ এবং মামলাটি মিথ্যে অভিযোগ বলে দাবি করেন। এর আগে, সোমবার ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা মামলার এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য ৭ অক্টোবর দিন ধার্য করেন। নারী নির্যাতনের অভিযোগে করা মামলার এজহার আদালতে আসলে সেটি গ্রহণ করে আমলে নেন বিচারক। আলোচিত এ মামলার ধর্ষণের স্থান হিসেবে লালবাগ থানার নবাবগঞ্জ বড় মসজিদ রোডে উল্লেখ করা হয়েছে। তার আগে, রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নুরসহ ছয়জনকে আসামি করে লালবাগ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। মামলার এজাহারে ভিপি নুরকে সহযোগী আসামি করা হয়েছে। আর প্রধান আসামি করা হয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে। নুর ও মামুন ছাড়া মামলার অন্য আসামিরা হলেন: বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি মো. নাজমুল হুদা এবং ঢাবি শিক্ষার্থী আবদুল্লাহ হিল বাকি। ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের ছাত্র নুর আলোচনায় আসেন কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে। এই আন্দোলন তাকে দেশব্যাপী ব্যাপক পরিচিতি এনে দেয়। এরপর তিনি বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নামে একটি সংগঠনের ব্যানারে ডাকসু নির্বাচন করে ভিপি নির্বাচিত হন। সংবাদ: ডিবিসি

আরও পড়ুন