ঢাকা ২৬ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় রক্তক্ষয়ী সংঘর্ষ, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী গুলিবিদ্ধ ভারতীয় ভিসার আবেদন শুরু ২৮ জুন সাংবাদিক শুভ্রকে ঘিরে নতুন শঙ্কা, হামলার অভিযোগে থানায় জিডি কারবালার শোহাদাদের স্মরণে কুমিল্লায় শাহপুর দরবার শরীফের ঐতিহ্যবাহী স্মরণ মিছিল এক কিলোমিটারজুড়ে আর্জেন্টিনার পতাকা, দর্শনার্থীদের ভিড়ে প্রাণ ফিরেছে কোবানপুর বাজার বাঙ্গরা বাজারে ইয়াবাসহ যুবক গ্রেফতার কুমিল্লায় নিহত শিশু ‘স্মৃতি’র পরিবারের পাশে প্রশাসক টিপু, দিলেন আর্থিক সহায়তা ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ কুমিল্লায় কিশোর গ্যাংয়ের হামলায় যুবকের পায়ে বিদ্ধ চাইনিজ কুড়াল, হাসপাতালে ভর্তি বিদ্যুৎ না থাকায় বাসার বাইরে বসেছিলেন এসিল্যান্ড, কুপিয়ে জখম করলো কারা? মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১

আজ থেকে সৌদিতে শুরু হচ্ছে সপ্তাহে ২০টি ফ্লাইট চলাচল

অনলাইন সংস্করণ
১ অক্টোবর ২০২০, ৬:০০ পূর্বাহ্ণ ২৪ বার পঠিত
আজ থেকে সৌদিতে শুরু হচ্ছে সপ্তাহে ২০টি ফ্লাইট চলাচল
ডেস্ক রিপোর্টঃ আজ থেকে সৌদি আরবে শুরু হচ্ছে সপ্তাহে ২০ ফ্লাইট চলাচল। এর মধ্যে সৌদিয়া এয়ারলাইন্সের দশটি ও বিমান বাংলাদশে এয়ারলাইন্সের দশটি করে ফ্লাইট চলবে। প্রতিদিনের মতো আজও ভোর থেকে টিকিটের জন্য লাইনে দাঁড়িয়েছেন সৌদি প্রবাসীরা। মতিঝিলে বিমান অফিসের সামনে ভোর থেকেই প্রবাসীরা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন টিকিটের প্রত্যাশায়। অনেকে অভিযোগ করেছেন, বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নিচ্ছে না। ভোর থেকে অপেক্ষা করেও টিকিট পাচ্ছেন না অনেকে। সিরিয়াল না মেনেই হুড়োহুড়ি করে বিমান অফিসে ঢুকে যাচ্ছেন অনেকেই। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় হতাশা প্রকাশ করছেন তারা। এদিকে, দুই ক্যাটাগরিতে আজ টিকিট দিচ্ছে সৌদি এয়ারলাইন্স। ৩ হাজার পর্যন্ত যাদের টোকেন ছিলো কিন্তু ভিসার মেয়াদ না থাকায় বাদ পড়েছিলেন, ভিসার মেয়াদ বাড়ায় তাদের টিকিট দেয়া হচ্ছে । এ ও বি ক্যাটাগরির ২০০ করে ৪০০ জনকে টিকিট দেয়া হচ্ছে।

আরও পড়ুন