ঢাকা ১৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে হিমালয় থেকে সমতল: জলবায়ু কোনো সীমান্ত মানে না দেবিদ্বারে নির্মাণাধীন স্থাপনায় হামলা-ভাঙচুর, থানায় লিখিত অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন

ধর্মমন্ত্রী কায়কোবাদের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার সফল

অনলাইন সংস্করণ
২৪ জুলাই ২০২৬, ৩:০৬ অপরাহ্ণ ১২৪ বার পঠিত
ধর্মমন্ত্রী কায়কোবাদের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার সফল

নিজস্ব প্রতিবেদক:

অসীম দয়াময় আল্লাহ তাআলার অশেষ রহমতে ধর্ম বিষয়ক মন্ত্রী ও কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ)-এর হিপ জয়েন্ট প্রতিস্থাপন (Hip Replacement) অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর অস্ত্রোপচার সফল হওয়ায় মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করা হচ্ছে।
এ সময় মন্ত্রীর পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, এই দীর্ঘ ও কঠিন সময়ে যারা তাঁর সুস্থতার জন্য আন্তরিকভাবে দোয়া করেছেন, খোঁজখবর নিয়েছেন, শুভকামনা জানিয়েছেন এবং নানাভাবে পাশে থেকেছেন, তাঁদের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করা হচ্ছে। তাঁদের দোয়া, আন্তরিকতা ও সমর্থন পরিবারকে সাহস ও শক্তি জুগিয়েছে।

পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়, কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ)-এর দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে আরও দোয়া কামনা করা হচ্ছে। মহান আল্লাহ তাআলা যেন তাঁকে শিফায়ে কামিলা ও আজিলা দান করেন, সব ধরনের জটিলতা থেকে হেফাজত করেন এবং দ্রুত সুস্থ করে পরিবার, দেশ ও জাতির সেবায় পুনরায় ফিরে আসার তাওফিক দান করেন—এ দোয়া করা হয়েছে।

বিবৃতির শেষে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলা হয়, "আল্লাহ তাআলা আপনাদের সকলের দোয়া কবুল করুন এবং উত্তম প্রতিদান দান করুন। জাযাকুমুল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।"

আরও পড়ুন