ঢাকা ২৮ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন ধর্মমন্ত্রী কায়কোবাদের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার সফল সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ, আজ হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার কুমিল্লায় বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশনের উপদেষ্টা হলেন সাংবাদিক শুভ্র

১৫ আগস্টের মূল খলনায়কদের মুখোশ উন্মোচনের দাবি নানকের

অনলাইন সংস্করণ
১৩ আগস্ট ২০২০, ২:১৮ অপরাহ্ণ ৪২ বার পঠিত
১৫ আগস্টের মূল খলনায়কদের মুখোশ উন্মোচনের দাবি নানকের
ডেস্ক রিপোর্টঃ ১৫ আগস্টের খলনায়কদের মুখোশ উন্মোচনের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে স্বেচ্ছাসেবক লীগের আলোকচিত্র প্রদর্শনী 'ইতিহাস কথা কয়'-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে নানক বলেন, ১৫ আগস্টে শুধুই কি কিছু উদ্ভ্রান্ত চিন্তার সামরিক অফিসার এই হত্যাযজ্ঞ চালিয়েছে? কী কারণে বঙ্গবন্ধুসহ তার পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, কী কারণে বাংলাদেশকে উল্টোভাবে প্রবাহিত করা হয়েছিল- এ বিষয়গুলো আমাদের রাজনৈতিকভাবে চিন্তা করতে হবে। জিয়াউর রহমানকে সেদিনের গভীর ষড়যন্ত্রের মূল খলনায়ক দাবি করে তিনি বলেন, শুধু জিয়াউর রহমানই নয়, এর পেছনে আন্তর্জাতিক কিছু কুচক্রী মহলের হাত ছিল। সেই কুচক্রী মহল, জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তকারীদের মুখোশ জাতির সামনে উন্মোচন করা আজকের জরুরি প্রয়োজন। সেদিন যেভাবে বঙ্গবন্ধু ও তার পরিবারকে নিয়ে, শেখ মনিকে নিয়ে যেভাবে অপপ্রচার চালিয়েছে এ সময়ে এসেও সেই কুচক্রী মহল একইভাবে বাংলার মাটিতে বসে আওয়ামী লীগের বিরুদ্ধে জাতির কাছে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। সব নেতাকর্মীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালনা হচ্ছে বলেই দুর্নীতি করে কেউ ছাড় পাচ্ছে না এখন। দুর্নীতি করে কেউ ছাড় পেয়েছে- এমন নজির বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখাতে পারবেন না। বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, সে সময় জিয়াউর রহমান সংসদে আইন পাস করে বঙ্গবন্ধুর খুনিদের দেশে নানান সুবিধা দিয়ে যে পাপ করেছে সে পাপে পাপীষ্ঠ হয়ে আপনাদের রাজনীতি এখন মৃত্যুর পর্যায়ে। অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম বলেন, যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল, যারা ১৫ আগস্টের পটভূমি তৈরির ক্ষেত্রে ভূমিকা রেখেছে তাদের কর্মকাণ্ড, তাদের মুখোশ জাতির সামনে উন্মোচন হওয়া প্রয়োজন। খুনিদের বিচার করা হচ্ছে, কিন্তু এর পেছনে যারা ছিলো তাদের মুখোশ উন্মোচন করার দরকার। এজন্য একটি কমিশন গঠন করার আহ্বান জানান তিনি। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুল রহমান বাবু। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের নেতা ম আব্দুর রাজ্জাক, মেজবাউল হোসেন, খাইরুল হাসান জুয়েল, নাপা, আব্দুল আজিজ, কে এম মনোয়ারুল ইসলাম বিপুল, মহানগর দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপন, মির্জা মোরশেদ মিলন প্রমুখ।

আরও পড়ুন