ঢাকা • ১০ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক

স্বামীর জন্য রক্ত সংগ্রহ করতে গিয়ে গৃহবধূ ধর্ষণের শিকার, আটক ২

অনলাইন সংস্করণ
২৬ সেপ্টেম্বর ২০২০, ১:২৬ অপরাহ্ণ • ৭২ বার পঠিত
স্বামীর জন্য রক্ত সংগ্রহ করতে গিয়ে গৃহবধূ ধর্ষণের শিকার, আটক ২
ডেস্ক রিপোর্টঃ রাজধানীতে অসুস্থ স্বামীর জন্য রক্ত জোগাড় করতে গিয়ে এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুই জনকে আটকের কথা আজ (শনিবার) র‍্যাব-২ এর এএসপি আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। র‍্যাবের এই কর্মকর্তা জানান, ‘ভিকটিমের দেওয়া তথ্যের ভিত্তিতে ২৫ সেপ্টেম্বর রাত ৮টার দিকে মিরপুর থানার মনিপুর এলাকার একটি বাড়ি থেকে ধর্ষক মনোয়ার হোসেন সজীব (৪৩) ও তার সহযোগী মাশনু আরা বেগম শিল্পীকে (৪০) গ্রেফতার করা হয়েছে। তারা ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি মামলা হয়েছে।’ জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর বিকালে ভুক্তভোগী ওই নারী তার স্বামীকে নিয়ে সোহরাওয়ার্দী মেডিকেলে ভর্তি করালে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা জানান রোগীর জন্য রক্তের প্রয়োজ্ন। চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী রক্তের জন্য হাসপাতালের ব্লাড ব্যাংকের সামনে গেলে সেখানে উপস্থিত মনোয়ার হোসেন সজীব জানান তিনি রক্তের ব্যবস্থা করে দিবেন। সেই মোতাবেক ১৬ সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে ওই নারীকে মিরপুরের মনিপুর পাড়ার শিফা ভিলা নামে একটি বাড়ির ফ্ল্যাটে নিয়ে যায় সজীব। সেখানে মাশনু আরা বেগম শিল্পী নামে এক নারী ভাড়া থাকেন। সেখানে মনোয়ার হোসেন সজীব তকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। ভিকটিম এ বিষয়ে কাউকে জানালে এবং চিৎকার করলে গলা চেপে মেরে ফেলার হুমকিও দেয় সজীব। ভুক্তভোগী ওই নারী লোকলজ্জার ভয়ে ও স্বামীর অসুস্থতার কারণে ধর্ষণের বিষয়টি তাৎক্ষণিক গোপন রাখেন। গত ২৪ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭ টার সজীব ভিকটিমের স্বামীর মোবাইলে কল করে ফের ওই নারীকে রক্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের দ্বিতীয় তলায় পাঠিয়ে দিতে বলেন। তখন ভিকটিম পুনরায় ধর্ষিত হওয়ার ভয়ে তার স্বামীকে ধর্ষণের বিষয়টি খুলে বলেন। ভিকটিম এ বিষয়ে র‌্যাব-২ এর অধিনায়ক বরাবর অভিযোগ করেন। ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে র‌্যাবের একটি দল মনোয়ার হোসেন ওরফে সজীব ও মাশনু আরা বেগম ওরফে শিল্পীকে গ্রেফতার করে। আসামি মনোয়ার হোসেন ওরফে সজীব জানায়, মাশনু আরা বেগম ওরফে শিল্পীর সঙ্গে তার বিবাহবহির্ভুত সম্পর্ক রয়েছে। ওই বাসায় অনৈতিক কার্যক্রম হয়। গ্রেফতার মনোয়ার হোসেন ওরফে সজীবের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ থানায়। সে বর্তমানে শ্যাওড়াপাড়ার একটি বাসায় বাবার বাসায় থাকে। তার মা অসুস্থ, থাকায় সে সোহরাওয়ার্দী হাসপাতালে গিয়েছিল। স্বামী পরিত্যক্ত মাশনু আরা বেগম শিল্পীর বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গায় বর্তমানে মধ্য মনিপুরের শিফা ভিলায় ভাড়া থাকে। এই ঘটনায় মিরপুর মডেল থানায় একটি মামলা হয়েছে।

আরও পড়ুন