ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা

স্পেনের জয়ে সেজদা, প্রতিবন্ধীকে মারধরের অভিযোগ

অনলাইন সংস্করণ
২০ জুলাই ২০২৬, ৪:০৮ অপরাহ্ণ ৯৪ বার পঠিত
স্পেনের জয়ে সেজদা, প্রতিবন্ধীকে মারধরের অভিযোগ

অনলাইন ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্পেনের বিশ্বকাপ জয় উদযাপনকে কেন্দ্র করে এক শারীরিক ও মানসিক প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ উঠেছে। আহত যুবক আকবর হোসেন ওরফে জানি (২৩) উপজেলার শিবপুর ইউনিয়নের কণিকাড়া গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং শাহনূর মিয়ার ছেলে।

পরিবার ও স্থানীয়দের দাবি, রোববার (১৯ জুলাই) গভীর রাতে বিশ্বকাপ ফাইনাল শেষে স্পেনের জয় নিশ্চিত হলে আকবর আল্লাহর শুকরিয়া আদায় করতে মাঠের একপাশে সেজদা দেন। এ সময় একই গ্রামের আব্দুল বাতেনের ছেলে আব্দুল্লাহ (২৭) এবং আব্দুল আওয়ালের ছেলে রিফাত (২৩) তার ওপর হামলা চালিয়ে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে।

পরে স্থানীয়রা আহত আকবরকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আকবরের দাদি সেলিনা বেগম বলেন, ছোটবেলা থেকেই তিনি নাতিকে নিজের সন্তানের মতো লালন-পালন করেছেন। তিনি জানান, আকবর একজন শারীরিক ও মানসিক প্রতিবন্ধী এবং বিষয়টি গ্রামের সবারই জানা। শুধুমাত্র সেজদা দেওয়ার ঘটনায় তাকে মারধর করা অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

আকবরের চাচাতো ভাই ও সহপাঠী মো. ওবায়দুল্লাহ ওবা বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন একজন মানুষের ওপর এমন হামলা অত্যন্ত নিন্দনীয়। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ঘটনার পর এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

আরও পড়ুন