ঢাকা • ২০ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১৪ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য বিএসএফের হেফাজতে দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!

আর্জেন্টিনার হারে সমর্থকের আত্মহত্যার

অনলাইন সংস্করণ
২০ জুলাই ২০২৬, ২:১৬ অপরাহ্ণ • ১৩৯ বার পঠিত
আর্জেন্টিনার হারে সমর্থকের আত্মহত্যার

অনলাইন ডেস্ক: 

কুষ্টিয়ার ভেড়ামারায় বিশ্বকাপের ফাইনাল খেলা দেখে দেরিতে বাড়ি ফেরায় স্ত্রীর সাথে মনোমালিন্যের পর এক আর্জেন্টিনা সমর্থক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার (১৯ জুলাই) দিনগত রাতে উপজেলার বাহিরচর ইউনিয়নের ষোলদাগ এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত সুমন সরদার (৩০) ওই এলাকার আবজাল সরদারের ছেলে। পেশায় তিনি একজন ব্যাটারিচালিত ভ্যানচালক ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, আর্জেন্টিনা ফুটবল দলের কট্টর সমর্থক সুমন সরদার রোববার রাতে বন্ধুদের সাথে বিশ্বকাপের ফাইনাল খেলা দেখতে যান। সেখানে বন্ধুদের সাথে খেলা দেখার পাশাপাশি নৈশভোজেও অংশ নেন তিনি। তবে খেলা শেষে বাড়ি ফিরতে তার বেশ দেরি হয়ে যায়। গভীর রাতে বাড়ি ফেরার পর এই নিয়ে স্ত্রী জেনি খাতুনের সাথে তার বাকবিতণ্ডা ও ঝগড়া হয়। এরপর স্ত্রী ঘুমিয়ে পড়লে ঘরের আড়ার সাথে রশি পেঁচিয়ে সুমন আত্মহত্যা করেন।

পরিবারের সদস্য ও স্থানীয় প্রতিবেশীদের ধারণা, দেরিতে ফেরা নিয়ে স্ত্রীর সাথে পারিবারিক ঝগড়া এবং তার ওপর বিশ্বকাপে স্পেনের কাছে প্রিয় দল আর্জেন্টিনার হেরে যাওয়ার বিষণ্ণতা- এই দুইয়ের মিলেই সুমন এমন আত্মঘাতী পথ বেছে নিয়ে থাকতে পারেন।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জায়েদুর রহমান বলেন, নিহত সুমন আর্জেন্টিনার ফুটবল দলের সমর্থক ছিলেন। তবে তার আত্মহত্যার প্রকৃত কারণ স্ত্রীর সাথে ঝগড়া নাকি প্রিয় দলের পরাজয়জনিত মানসিক আঘাত, সে ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন