ঢাকা ২১ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ ঋণের কিস্তি তুলতে এসে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, এনজিওকর্মী আটক ফুটবল ফাইনালের পর পারিবারিক কলহ, অভিমানে প্রাণ দিলেন যুবক রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট স্পেনের জয়ে সেজদা, প্রতিবন্ধীকে মারধরের অভিযোগ ফাইনাল ম্যাচ দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আর্জেন্টিনার হারে সমর্থকের আত্মহত্যার ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, ছুরিকাঘাতে নিহত যুবক তিন সপ্তাহ দাড়ি-গোঁফ কাটবেন না লামিনে ইয়ামাল আদালতের নির্দেশ বাস্তবায়ন ও নিরাপত্তা চেয়ে থানায় সাংবাদিক শুভ্রের আবেদন কুমিল্লা জিলা স্কুলের ৩২ ছাত্র পেলো এ্যালামনাই শিক্ষাবৃত্তি কুমিল্লায় পূবালী ব্যাংকের আয়োজনে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা

ফাইনাল ম্যাচ দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ২

অনলাইন সংস্করণ
২০ জুলাই ২০২৬, ৩:৫৬ অপরাহ্ণ ১২ বার পঠিত
ফাইনাল ম্যাচ দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ২

অনলাইন ডেস্ক

যশোরের শার্শায় ফুটবল ম্যাচ দেখে ফেরার পথে স্যালোচালিত ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের আরেক আরোহী এবং ট্রলির চালক ও তার সহকারী আহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে শার্শা উপজেলার রুদ্রপুর-গোগা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের জাহাঙ্গীর ভান্ডারীর ছেলে মিদুল হাসান নাহিদ (২৫) এবং একই গ্রামের জমাত আলীর ছেলে সোহাগ হোসেন উষা (২৭)। আহত হয়েছেন একই গ্রামের শাহজাহানের ছেলে রুবেল (৩০)। এ ছাড়া ট্রলিচালক আমিরুল ও তার সহকারী নীরবও আহত হয়েছেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, রাতে আর্জেন্টিনা ও স্পেনের বিশ্বকাপ ফুটবল ফাইনাল ম্যাচ দেখার পর ভোরে নাহিদ, উষা ও রুবেল একটি মোটরসাইকেলে করে রুদ্রপুর বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে ইটবোঝাই একটি ট্রলি এলে দুটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই নাহিদ ও উষার মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ট্রলি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন