ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা

সারাদেশে ৩০ জন মুক্তিযোদ্ধার সনদ বাতিল

অনলাইন সংস্করণ
২৮ অক্টোবর ২০২০, ৫:৫৬ অপরাহ্ণ ৫৮ বার পঠিত
সারাদেশে ৩০ জন মুক্তিযোদ্ধার সনদ বাতিল
ডেস্ক রিপোর্টঃ
সারাদেশে আবারো ৩০ জন মুক্তিযোদ্ধার সনদ বাতিল করেছে সরকার। মুক্তিযুদ্ধে অংশগ্রহণের স্বপক্ষে প্রমাণ না পাওয়ায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকার) সুপারিশের ভিত্তিতে তাদের সনদ বাতিল করা হয়েছে। সনদ বাতিল করে ১৮ অক্টোবর গেজেট জারি করা হয়েছে। জামুকার ৬৮তম সভায় এ সুপারিশ করা হয়েছিল। এর আগে গত জুলাই মাসে ১৩৪ জন মুক্তিযোদ্ধার গেজেট বাতিল বাতিল করা হয়। এর আগে গত ৭ জুন বিমান বাহিনী ও বিজিবিতে যোগ দেয়ার সময় গেজেটভুক্ত হয়েছিলেন এমন এক হাজার ১৮১ জন মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়। সনদ বাতিল হওয়া মুক্তিযোদ্ধাদের মধ্যে রয়েছেন- চাঁদপুরের মো. শফিকুর রহমান হাওলাদার, মো. ফয়েজ উল্লা খাঁন, মো. নজরুল ইসলাম, মো. খলিলুর রহমান, মৃণাল কান্তি সাহা এবং কুমিল্লার মরহুম সাদেক আলী, আব্দুল গফুর আজাদ । নারায়ণগঞ্জের মো. তারা মিয়া, মো. নুরুল ইসলাম, মৃত মো. আ. জলিল, মো. আ. হাকিমের সনদও বাতিল হয়েছে। এছাড়া যশোরের মৃত অমূল্য রতন বিশ্বাস, মৌলভীবাজারের উত্তম দাস, মাগুরার মো. ফুল মিয়া, নীলফামারীর মো. জিএম জুলফিকার, জামালপুরের একেএম ফজলুল হক, নরসিংদীর আ. হাই, চাঁপাইনবাবগঞ্জের মরহুম মো. ইসাহাক মিয়া, নওগাঁর মো. আনিছুর রহমান, মো. আনিছুর রহমান খান ও মো. খোরশেদ আলী এবং কুড়িগ্রামের মো. রমজান আলী, মৃত অহিদ আলি মণ্ডল, পাবনার মো. হোসেন আলী, মো. আজিজুল হক, মো. মুক্তার হোসেন, মুহাম্মদ ইসমাইল হোসেন এবং নাটোরের মো. সমসের আলী, মো. মমতাজ আলীর সনদও বাতিল হয়েছে।

আরও পড়ুন