ঢাকা • ১৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১৪ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য বিএসএফের হেফাজতে দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!

সায়েন্স ল্যাব এলাকায় বিস্ফোরণ: অনুসন্ধানে সেনাবাহিনী

অনলাইন সংস্করণ
৫ মার্চ ২০২৩, ১:৩৯ অপরাহ্ণ • ৬৮ বার পঠিত
সায়েন্স ল্যাব এলাকায় বিস্ফোরণ: অনুসন্ধানে সেনাবাহিনী
  • অনলাইন ডেস্ক:
রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় প্রিয়াঙ্গন শপিং সেন্টারের পাশে একটি তিনতলা ভবনে বিস্ফোরণের কারণ অনুসন্ধানে ঘটনাস্থলে এসেছে বাংলাদেশ সেনাবাহিনীর কেমিক্যাল ডিজাস্টার টিম (সিডিআরটি) ও বোম্ব ডিসপোজাল ইউনিটের দুটি দল। আজ রোববার বেলা সোয়া তিনটার দিকে তারা ঘটনাস্থলে আসে। এরপর বিধ্বস্ত ভবনের সামনে পড়ে থাকা বিভিন্ন জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। এ সময় সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের এক সদস্য জানান, বিস্ফোরণের কারণ অনুসন্ধানে সেনাবাহিনীর কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিম (সিডিআরটি) ও বোম্ব ডিসপোজাল ইউনিটের দুটি পৃথক দল ঘটনাস্থলে এসেছে। ওই সদস্য আরও জানান, অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহার করে বিস্ফোরণের কারণ অনুসন্ধানে কাজ করছেন তাঁরা। অনুসন্ধানকাজ শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। এদিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসার পর ঘটনাস্থলে ডিএমপি পুলিশের কে-নাইন (k9) ডগ স্কোয়াড প্রশিক্ষিত তিনটি কুকুর দিয়ে তল্লাশি চালানো হয়। আজ বেলা ১১টার কিছু আগে হঠাৎ ভবনটিতে বিস্ফোরণে দেয়াল ধসে পড়ে। এই সময় পথচারীসহ বেশ কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল, শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন