ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা

সাত মাসের শিশুটিও জেলে কাটালো ১৫দিন

অনলাইন সংস্করণ
৫ নভেম্বর ২০২০, ১২:৩৩ অপরাহ্ণ ৬০ বার পঠিত
সাত মাসের শিশুটিও জেলে কাটালো ১৫দিন
নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লায় ৭ মাসের শিশুকে কোলে নিয়ে আত্মসমর্পন করেছিলেন এক মা। পরে মামলার তদন্ত কর্মকর্তার আবেদনে শিশুপুত্রকে কোলে নিয়ে ২দিনের রিমান্ডের মুখোমুখীও হন ওই মা। বুধবার ১৫দিন জেলে খেটে মায়ের জামিনে মুক্তি পেলেন ৭ মাসের ওই শিশু মাহাদী হাসান মাহির। জানা যায়, দেবরের স্ত্রীর আত্মহত্যা ঘটনায় হত্যার অভিযোগে মামলায় শিশু মাহাদী হাসানের মা শাহনাজ আক্তার আদালতে আত্মসমর্পন করে। পরে বিচারক শিশুপত্রসহ শাহানাজ আক্তারকে কারাগারে প্রেরণ করেন। জামিনের আবেদনে বুধবার (৪ নভেম্বর) শিশুসহ মাকে আদালতে হাজির করানো হয়। এইদিন সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলামসহ ঢাকা থেকে কয়েকজন আইনজীবী একটি মামলা শুনানির জন্য কুমিল্লা কোর্টে যান। মামলা পরিচালনার সময় কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালতের ভিতরে দেখেন একটি শিশু কাঠগড়ার মধ্যে গড়াগড়ি করছে। আবার কখনও কান্না করছে। তখন তাদের নজরে পড়লে তারা শিশুসহ ওই মাকে জামিনের জন্য বিচারকের মুখোমুখী হন। পরে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আতাব উল্লাহ শিশুসহ মা শাহনাজ আক্তারকে জামিন প্রদান করেন। জামিনের বিষয়টি নিশ্চিত করে মামলায় আসামী পক্ষের আইনজীবি এড. আক্তার হামিদ খান কবির। তিনি জানান, গত ২০১৮সালের ১ সেপ্টেম্বর কুমিল্লা নগরীর মনোহরপুরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন গৃহবধূ আয়েশা আক্তার রীমা। এই মৃত্যুর ঘটনায় গৃহবধূ আয়েশার বাবা তার স্বামী নাসির উদ্দিন, ভাসুর মাসুম ও তার স্ত্রী শাহনাজ বেগমকে আসামী করে হত্যা মামলা দায়ের করে। ওই মামলায় গত ১৯ অক্টোবর আদালতে আত্মসমর্পন করেন শাহনাজ বেগম। এসময় তার কোলে ৭ মাসের শিশুসহ আসামীকে কারাগারে পাঠায় আদালত। সুপ্রিম কোর্টের আইনজীবি এ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, চিকেন পক্সে আক্রান্ত শিশুকে নিয়ে মা শাহানাজ বেগম ১৫ দিন কারা বরণ করেছেন। এর মধ্যে মামলায় শিশুকে কোলে রেখে রিমান্ডের মুখোমুখিও হতে হয়েছে তাদের। আমার তদন্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা এটা অন্যায় করেছে। করোনাকালীন সময়ে তাদের জামিনের ব্যাপারে দায়িত্ব নিয়ে সাহায্য করা উচিত মনে করেছি। বিচার আমাদের কথা শুনে শিশুর মা ও বাবাকে জামিন প্রদান করেছেন। জামিন শুনানিতে এসময় আরও উপস্থিত ছিলেন, সুপ্রিম কোর্টের আইনজীবি এ্যাডভোকেট জুবায়ের হোসেন, কুমিল্লা কোর্টের আইনজীবী এ্যাডভোকেট বদিউল আলম সুজন।

আরও পড়ুন