ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা

সাংবাদিক হত্যার প্রতিবাদে নবীনগর প্রেস ক্লাবের মানববন্ধন

অনলাইন সংস্করণ
১ মার্চ ২০২১, ১০:৪৬ পূর্বাহ্ণ ৫০ বার পঠিত
সাংবাদিক হত্যার প্রতিবাদে নবীনগর প্রেস ক্লাবের মানববন্ধন
নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামীলীগের দুইগ্রুপে সংঘর্ষ চলাকালে সম্প্রতি গুলীতে নিহত স্থানীয় তরুন সাংবাদিক বার্তা বাজার অনলাইন পত্রিকার নোয়াখালী প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কির হত্যাকান্ডের প্রতিবাদ ও খুনীদের বিচারের দাবিতে সোমববার সকাল ১১ টায় নবীনগর প্রেস ক্লাবের আয়োজনে প্রেস ক্লাব চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সংবাদকর্মীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও অংশ নিয়ে আয়োজকদের সাথে একাত্মতা ঘোষণা করেন। নবীনগর প্রেস ক্লাবের সভাপতি জালাল উদ্দীন মনিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন নবীনগর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার। উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম,সহ- সভাপতি মো. ইব্রাহীম খলিল, সহ- সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম মোস্তফা, অর্থ সম্পাদক মনিরুল ইসলাম, দপ্তর ও আপ্যায়ন সম্পাদক মো. সেলিম রেজা, ক্রীড়া, সাহিত্য সাংস্কৃতিক ও পাঠাগার সম্পাদক মো. কামরুল ইসলাম, সাংবাদিক শাহনূর খান আলমগীর, বাংলা টিভি'র প্রতিনিধি পিয়াল হাসান রিয়াজ, কলকাতা টিভি'র প্রতিনিধি সাধন সাহা জয়, স্বাধীন বাংলা পত্রিকার প্রতিনিধি ওয়াহেদুজ্জামান দিপু, জবাবদিহি পত্রিকার প্রতিনিধি কাউছার আলম প্রমুখ। বক্তারা সাংবাদিক মুজাক্কির হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।

আরও পড়ুন