ঢাকা ১৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে হিমালয় থেকে সমতল: জলবায়ু কোনো সীমান্ত মানে না দেবিদ্বারে নির্মাণাধীন স্থাপনায় হামলা-ভাঙচুর, থানায় লিখিত অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ

সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবীতে কুমিল্লায় সাংবাদিকদের মানববন্ধন

অনলাইন সংস্করণ
১৯ মে ২০২১, ২:২০ অপরাহ্ণ ৬৭ বার পঠিত
সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবীতে কুমিল্লায় সাংবাদিকদের মানববন্ধন
প্রথম আলোর সিনিয়র রিপোটার্র রোজিনা ইসলামের মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবী মানবন্ধন করেছে কুমিল্লার সাংবাদিক সংগঠনগুলো। বুধবার (১৯ মে) সকাল সাড়ে ১০ টায় নগরীর প্রানকেন্দ্র টাউন হলের সামনে এই মানববন্দন অনুষ্ঠিত হয় । প্রথমে মানববন্ধন করেন কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরাম, তারপরেই ফটো সাংবাদিক ফেরাম, বাংলাদেশ যুব অধিকার পরিষদ ও কুমিল্লায় কর্মরত গণমাধ্যমকমীর্দের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল, বীরমুক্তিযোদ্ধা আবদুল মুমিন, প্রেসক্লাবের আহবায়ক নীতিশ সাহা, সাংবাদিক খায়রুল আহসান মানিক, গোলাম কিবরিয়া বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর সাধারণ সম্পাদক আলী আকবর মাসুম, সাংবাদিক আশোক বড়ুয়া, শাহজাদা এমরান, ওমর ফারুকী তাপস, সাইয়্যদ মাহমুদ পারভেজ, কাজী এনামুল হক ফারুক, গাজীউল হক সোহাগ, মীর শাহ আলম, খোকন চৌধুরী, মহিউদ্দিন মোল্লা, বাহার রায়হান, আনোয়ার হোসেন, খালেদ সাইফুল্লাহ, আবু মুসা, হুমায়ুন কবির জীবন, জাহিদুল এমদাদুল হক সোহাগ প্রমূখ। মানববন্ধনে অংশগ্রহণকারী সাংবাদিকরা তাদের বক্তব্য বলেন, সাংবাদিক রোজিনা আক্তারের সাথে যা হয়েছে তা গণমাধ্যমের জন্য অশনী সংকেত। রোজিনা আক্তারের মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবী জানান। না হয় আরো বড় কর্মসূচী দেয়া হবে। পাশাপাশি অফিশিয়াল সিক্রেট এ্যাক্ট বাতিলের দাবী জানান।

আরও পড়ুন