ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা

সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বুড়িচং প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন

অনলাইন সংস্করণ
১৩ ডিসেম্বর ২০২০, ১০:২৩ পূর্বাহ্ণ ৪৩ বার পঠিত
সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বুড়িচং প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের উপ-নির্বাচনে তথ্য সংগ্রকালে দুলালপুর কেন্দ্রে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজ রবিবার (১৩ ডিসেম্বর ) দুপুরে বুড়িচং প্রেস ক্লাবের উদ্যোগে মাননবন্ধন উপজেলার বসুন্ধরা চত্বরে অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের উপ-নির্বাচনে দুলালপুর কেন্দ্রে তথ্য সংগ্রকালে বুড়িচং প্রেস ক্লাবের সাংগঠকি সম্পাদক ও দৈনিক আমাদের কুমিল্লার স্টাফ রির্পোটার এবং অননিউজ কুমিল্লা২৪ এর বার্তা সম্পাদক মোঃ জহিরুল হক বাবু, কুমিল্লা ফটোসাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক মোঃ আশিকুর রহমান আশিকসহ ৫জন সাংবাদিকের উপর সস্ত্রাসী হামলা, গাড়ী ভাংচুর ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে এবং হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টানÍমূলক বিচারের দাবীতে আজ রবিবার (১৩ ডিসেম্বর ) দুপুরে বুড়িচং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কবি কাজী খোরশেদ আলমের নেতৃতে কুমিল্লা মীরপুর সড়কের উপজেলার বসুন্ধরা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুড়িচং প্রেস ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমানের পরিচালনায় মাননবন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট কলামিষ্ট ও সংগঠক গাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, এসো কিছু করি সংগঠনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ ফরিদ উদ্দিন, বুড়িচং প্রেস ক্লাবের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক গীতিকবি ও সাংবাদিক আক্কাস আল মাহমুদ হৃদয়,নিরাপদ সড়ক চাই এর বুড়িচং উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ ইকবাল হোসেন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের বুড়িচং উপজেলা শাখার সভাপতি মোঃ জহিরুল হক গোল্ডেন, দৈনিক কুমিল্লা প্রতিদিন পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোঃ শরীফুল ইসলাম সুমন, প্রেস ক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আহসানুজ্জামান সোহেল,সদস্য সাংবাদিক মোঃ আবদুল্লাহ, সাংবাদিক মারুফ হোসেন,সমাজকর্মী জুনায়েদ মেহেদী আপন, ওমর প্রমুখ।

আরও পড়ুন