ঢাকা ১৮ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ এক যুগ ধরে হামলা-চাঁদাবাজির শিকার সাংবাদিক শুভ্র: প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও মিলছে না নিরাপত্তা নাকের নিচের তিলেই ফাঁস ৪৫ বছরের ছদ্মবেশ কুমিল্লা চৌদ্দগ্রাম সীমান্তে ৩৪ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ নিরাপত্তা খাতে অগ্রাধিকার: উন্নত, স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অপরিহার্য ভিত্তি - টিপু তিন দফা দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ডের ফটকে অবস্থান পরীক্ষার্থীদের মুরাদনগরে পুকুর থেকে সেচ প্রকল্পের মালিকের গলাকাটা মরদেহ উদ্ধার কুমিল্লা উত্তর জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা হাত-পা বেঁধে ও মুখে কাপড় ঢুকিয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, থানায় মামলা কুমিল্লায় সাংবাদিক শুভ্রর ওপর এক যুগ ধরে অপরাধচক্রের তাণ্ডব: মামলা-জিডি করেও মিলছে না নিরাপত্তা ‘খামারগ্রাম’ নয়, বাঙ্গরা মৌজাতেই সদর দপ্তরের দাবি মুরাদনগরে ট্যালেন্টপুলে বৃত্তি পেল জাবির ইবনে ওমর

শার্শায় গাঁজাসহ ইজিবাইক জব্দ,আটক-২

অনলাইন সংস্করণ
২১ জুন ২০২১, ৬:১৯ পূর্বাহ্ণ ৪৩ বার পঠিত
শার্শায় গাঁজাসহ ইজিবাইক জব্দ,আটক-২
সোহেল রানা, যশোর প্রতিনিধিঃ
যশোরের শার্শা সীমান্তে চার কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।এ সময় গাঁজা পাচারের কাজে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়েছে।শনিবার (১৯ জুন)রাত ১০টায় উপজেলার সীমান্তবর্তী শিকারপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন-বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রামের মৃত হাসেম আলীর ছেলে ফারুক হোসেন (২৭) ও ধান্যখোলা গ্রামের মৃত ওসমান আলী বিশ্বাসের ছেলে শুকুর আলী বিশ্বাস (৩৫)। পুলিশ সূত্রে জানায়,গোপন সংবাদের ভিত্তিতে শার্শার গোড়পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই)মোহাম্মদ এজাজুর রহমান শিকারপুর এলাকায় অভিযান পরিচালনা করে।এ সময় একটি ব্যাটারিচালিত ইজিবাইক তল্লাশি চালিয়ে চার কেজি গাঁজা পাওয়া যায়। এ ব্যাপারে গোড়পাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ এজাজুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে শার্শা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন