ঢাকা • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

রিফাত  হত্যা মামলায় মিন্নিসহ ৬ আসামির মৃত্যুদণ্ড, ৪জন খালাস

অনলাইন সংস্করণ
৩০ সেপ্টেম্বর ২০২০, ৯:৫২ পূর্বাহ্ণ • ৭০ বার পঠিত
রিফাত  হত্যা মামলায় মিন্নিসহ ৬ আসামির মৃত্যুদণ্ড, ৪জন খালাস
ডেস্ক রিপোর্টঃ বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় প্রাপ্তবয়স্ক ১০ আসামির রায় ঘোষণ করেছে আদালত। মিন্নিসহ ৬ আসামির মৃত্যুদণ্ড এবং ৪জনকে খালাস করে দিয়েছে আদালত। বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় আজ বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে রায় ঘোষণা করা হয়। রিফাতের স্ত্রী মিন্নি ছাড়া মামলার অন্য আসামিরা হলেন রিফাত ফরাজী, আল কাইয়ুম ওরফে রাব্বি আকন, মোহাইমিনুল ইসলাম সিফাত, রেজোয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয়, হাসান, মুসা ওরফে মুসা বন্ড, রাফিউল ইসলাম রাব্বি, সাগর ও কামরুল ইসলাম সায়মুন। মামলার ১০ আসামির মধ্যে রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি জামিনে রয়েছেন। আরেক আসামি মুসা পলাতক। বাকি আসামিরা কারাগারে। এদিকে, রায়কে ঘিরে পুরো আদালত প্রাঙ্গণে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। চাঞ্চল্যকর এ মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ জনের বিচারিক কার্যক্রম বরগুনার শিশু আদালতে চলমান। ২০১৯ সালের ২৬শে জুন বরগুনা সরকারি কলেজের সামনে কুপিয়ে হত্যা করা হয় রিফাত শরীফকে। কিশোর গ্যাং বন্ড বাহিনীর এই হত্যাকাণ্ড সারা দেশকে নাড়িয়ে দিয়েছিল।

আরও পড়ুন