ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা

রাতের আধারে মাটি কাটায় ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা

অনলাইন সংস্করণ
৪ ফেব্রুয়ারি ২০২৩, ২:৪০ পূর্বাহ্ণ ৫০ বার পঠিত
রাতের আধারে মাটি কাটায় ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা
  • সাজ্জাদ হোসেন শিমুল:
মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়নের প্রতিটি এলাকায় অবৈধভাবে দিনে ও রাতের আধারে ট্রাক্টরের মাধ্যমে কৃষিজমি ও গোমতীর মাটি যাচ্ছে ৪৯টি ইটভাটায়। ফলে প্রতিনিয়ত কমছে ফসলি জমির পরিমান একই ভাবে ফসলি জমির উর্বরতা শক্তি কমে গিয়ে ফসল উৎপাদনে দেখা দিচ্ছে বিপর্যয়। তবে এবার প্রশাসনের হস্তক্ষেপে রক্ষা পেল কৃষিজমির মাটি। রাতের আধারে কৃষিজমি থেকে মাটি কেটে ইটভাটায় নিয়ে যাওয়ার সময় অভিযান পরিচালনা করে চয়নিকা ব্রিকস নামের একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দিবাগত রাতে উপজেলার যাত্রাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলাউদ্দীন ভূঞা জনী। তিনি জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩-এর ৫ নম্বর ধারায় ইটভাটায় ব্যবহারের উদ্দেশ্যে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে এই জরিমানা করা হয়েছে। আগামীতে কৃষি জমি রক্ষায় মুরাদনগর উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে অপ্রীতিকর ঘটনা এড়াতে মুরাদনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমূল হুদা ও মুরাদনগর থানার এস আই ওমর ফারুক শাকিলসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন