ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গের ওপর পুলিশের গুলির প্রতিবাদে বিক্ষোভ

অনলাইন সংস্করণ
২৬ আগস্ট ২০২০, ৫:৪৬ পূর্বাহ্ণ ৫৪ বার পঠিত
যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গের ওপর পুলিশের গুলির প্রতিবাদে বিক্ষোভ
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের উইসকনসিনের কেনোশা শহরে পুলিশের এলোপাথাড়ি গুলিতে আহত কৃষ্ণাঙ্গ জেকব ব্লেক কোমরের নিচ থেকে প্যারালাইজড হয়ে গেছেন। এছাড়া গুলির আঘাতে তার শরীরে আটটি ছিদ্র হয়ে গেছে। মঙ্গলবার একথা জানিয়েছেন জেকব ব্লেকের বাবা। রবিবারের এঘটনায় উইসকন্সিনসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে তৃতীয়দিনের মত বিক্ষোভ হয়েছে। সোমবার রাতে উইসকন্সিনে কারফিউ উপেক্ষা করেই প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা। বিভিন্ন জায়গায় ভাংচুর করেছে এবং আগুন দিয়েছে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা। এর আগে, মঙ্গলবার ন্যাশনাল গার্ড মোতায়েন করেন উইসকন্সিনের গভর্নর টোনি এভার্স। বেশ কিছু স্থানে ন্যাশনাল গার্ডদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে উইসকন্সিনে জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর। লস এঞ্জেলেস এবং মিনিয়াপোলিসেও ছড়িয়ে পড়েছে বিক্ষোভ।

আরও পড়ুন