আন্তর্জাতিক ডেস্কঃযুক্তরাষ্ট্রের টেক্সাসের অ্যালেন শহরের একটি বাড়ি থেকে একই পরিবারের ৬ বাংলাদেশির লাশ উদ্ধার করেছে পুলিশ।স্থানীয় সময় সোমবার রাত ১টার দিকে লাশগুলো উদ্ধার করা হয়। খবর ফক্সনিউজ। পুলিশের প্রাথমিক ধারণা, তাদের গুলি করে হত্যা করা হয়েছে কিংবা তারা আত্মহত্যা করেছে। নিহতদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। তবে জানিয়েছে, নিহতদের মধ্যে দুইজন টিনেজ ভাই, তাদের এক বোন, তাদের বাবা-মা এবং দাদি রয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম দ্য ডালাস মর্নিং নিউজকে পুলিশ সার্জেন্ট জন ফেলতি জানান, ‘ধারণা করা হচ্ছে- ওই পরিবারের দুই ভাই আত্মহত্যা করার ব্যাপারে একমত হন এবং এর আগে তাদের পুরো পরিবারকে সঙ্গে করে নিয়ে যাওয়ার (হত্যার) সিদ্ধান্ত নেন। নিহতদের পরিবারের এক বন্ধুর কাছ থেকে ফোন পেয়ে ডালাস শহরতলির অ্যালেনের ওই বাড়িতে পুলিশ রাত ১টার দিকে তল্লাশির জন্য যায়। ওই ব্যক্তি পুলিশকে জানিয়েছেন, নিহতদের মধ্যে এক ছেলে আত্মহত্যা করেছে।
যুক্তরাষ্ট্রে এক পরিবারের ৬ বাংলাদেশির লাশ উদ্ধার
অনলাইন সংস্করণ
৬ এপ্রিল ২০২১, ৫:১০ পূর্বাহ্ণ
•
২৮ বার পঠিত