ঢাকা ৯ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫ কুমিল্লার দেবিদ্বারে প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের দিয়ে আ.লীগের মিছিল কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা মুরাদনগরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল বেইলি সেতু ভেঙে নদীতে, দুর্ভোগে দুই জেলার হাজারো মানুষ কুমিল্লার বাঙ্গরায় রোটারি ক্লাব ও মমতাজ বেগম ফাউন্ডেশনের উদ্যোগে ব্যাপক বৃক্ষরোপণ দেশজুড়ে কড়া সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর জুলাই স্মৃতি সমাবেশে ‘জুলাই’ গ্রন্থের রচয়িতা সাংবাদিক শাহাজাদা এমরানকে বিশেষ সম্মাননা

যশোরে ভেজাল শিশু খাদ্য তৈরির সরঞ্জামাদিসহ আটক-১

অনলাইন সংস্করণ
১৯ অক্টোবর ২০২০, ৪:৫১ অপরাহ্ণ ৪৭ বার পঠিত
যশোরে ভেজাল শিশু খাদ্য তৈরির সরঞ্জামাদিসহ আটক-১
সোহেল রানা, যশোর প্রতিনিধিঃ যশোরের ঝিকরগাছায় ভেজাল শিশু খাদ্য তৈরির সরঞ্জামাদিসহ বাবুল হোসেন (৪২) নামে একজনকে আটক করেছে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।সোমবার ভোরের দিকে ঝিকরগাছা থানাধীন নাভারণ কলোনি মোড়স্থ থেকে তাকে আটক করা হয়।আটক বাবুল হোসেন ঝিকরগাছা উপজেলার উওর দেউলি গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। ডিবি পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা ডিবি পুলিশের উপ- পরিদর্শক (এসআই) সোলায়মান আক্কাস, সহকারী উপ-পরিদর্শক (এএসআই)আমিনুল ইসলাম, (পিপিএম) সহ একটি চৌকস টিম ঝিকরগাছার নাভারণ কলোনি মোড়স্থ একটি ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করেন।এসময় ভেজাল শিশু খাদ্য ও শিশু খাদ্য তৈরিতে ব্যবহৃত সরঞ্জামাদিসহ বাবুল হোসেনকে আটক করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে-(১) ২৩(তেইশ) প্যাকেট HI SPEED যা পলিথিনের তৈরি মোড়কে,প্রতি পাকেটে ২৪ (চব্বিশ) পিস করে মোট ৫৫২ (পাঁচশত বায়ান্ন) পিস আছে (২) ৫২ (বায়ান্ন) প্যাকেটে ROBOT Drinks যা পলিথিনের তৈরি মোড়কে প্রতি প্যাকেটে ২৪ (চব্বিশ) পিস করে মোট ১২৪৮ (এক হাজার দুইশত আট চল্লিশ) পিস। (৩) একটি সাদা প্লাষ্টিকের বোতলে ১৫০ গ্রাম লিচুর ফ্লেবার, একটি সাদা প্লাস্টিকের বোতলে ৫০গ্রাম আমের ফ্লেবার,একটি সাদা প্লাস্টিকের কৌটার মধ্যে ৫০০ গ্রাম জাফরং এবং পলিথিনে ৫০০গ্রাম ঘন চিনি।(৪) একটি ROBOT রোল, (৫) একটি প্যাকেজিং মেশিন, মেশিন গায়ে AUTOMATIC FILL, SEAL, MACHINE লেখা আছে, একটি সেলাই মেশিন। এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এ ঘটনায় আটককৃত বিরুদ্ধে ঝিকরগাছা থানায় একটি মামলা রুজু হয়েছে।

আরও পড়ুন