সোহেল রানা,যশোর প্রতিনিধিঃযশোরের বেনাপোল থেকে (এক কেজি ১'শ ৬৬গ্রাম ওজনের) ১০পিস স্বর্ণের বারসহ আব্দুল ওহাব (৪০) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার বিকালে যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালি চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক আব্দুল ওহাব বেনাপোল পোর্ট থানাধীন ছোট আঁচড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। বিজিবি সূত্রে জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি, এক স্বর্ণ পাচারকারী স্বর্ণে একটি চালান নিয়ে নাভারণ বাজার থেকে ইজিবাইকে বেনাপোলের উদ্দেশ্যে রওনা হয়েছে।এমন সংবাদের ভিত্তিতে আমড়াখালী চেকপোস্টের হাবিলদার নুরুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা টহল জোরদার করে।পরে ইজিবাইকে থাকা আব্দুল ওহাবকে আটক করা হয়।এসময় তার শরীরে তল্লাশি করে কোমরে বিশেষ কায়দায় লুকানো ১০পিস (এক কেজি ১'শ ৬৬ গ্রাম ওজনের)স্বর্ণেরবার পাওয়া যায়।যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮০ লাখ টাকা। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল সেলিম রেজা আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,আটক পাচারকারীর নামে মামলা দায়ের করে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
যশোরে পাচারকারীর কোমরে মিললো স্বর্ণেরবার, আটক ১
অনলাইন সংস্করণ
১১ মার্চ ২০২১, ৩:০০ অপরাহ্ণ
•
৩২ বার পঠিত