ঢাকা ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫ কুমিল্লার দেবিদ্বারে প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের দিয়ে আ.লীগের মিছিল কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা

যশোরে এনজিও কর্মী পরিচয়ে অভিনব কায়দায় শিশু চুরি

অনলাইন সংস্করণ
২১ জানুয়ারি ২০২১, ৭:০০ পূর্বাহ্ণ ৪৪ বার পঠিত
যশোরে এনজিও কর্মী পরিচয়ে অভিনব কায়দায় শিশু চুরি
সোহেল রানা, যশোর প্রতিনিধিঃ
যশোরের শার্শা থেকে অভিনব কায়দায় (২৫) দিন বয়সের তাসিন নামে এক শিশু সন্তান চুরি হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার(২০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজের বাগআঁচড়া বাজারের রিফাত হোটেলের সামনে থেকে শিশুটিকে কোলে নিয়ে পালিয়ে যায় এক নারী চোর।তাসিন শার্শার রুদ্রপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। তাসিনের বাবা আশরাফুল ইসলাম জানান, তাসিন পেটে থাকতে এক নারী তাদের বাড়ী এসে নিজেকে এনজিওর কর্মী পরিচয় দিয়ে তাদেরকে মাতৃত্ব কালীন ভাতার টাকা দেয়ার প্রলোভন দেখায়। এরপর আরো একদিন সে তাদের বাড়িতে আসে। সর্বশেষ বুধবার সকালে সে তাসিনদের বাড়ীতে টাকা দেয়ার কথা বলে তাসিনের দাদা জোহর আলী ও মা' জান্নাতুলকে সাথে নিয়ে বাগআঁচড়ায় আসে। এরপর তাদেরকে বাগআঁচড়া শংকরপুর রোডে রিফাত হোটেলে খাওয়াতে নিয়ে যায়।শিশুটিকে কোলে নিয়ে ওই নারী জান্নাতুলকে হাত ধোয়ার জন্য পাঠায়।জান্নাতুল হাত ধোয়ার জন্য গেলে শিশুটিকে নিয়ে কৌশলে পালিয়ে যায় ওই নারী। তার গায়ে কফি কালারের বোরখা ও পেষ্ট কালারের হিজাব ও লাল কালারের ওড়না ছিলো। এ ব্যাপারে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, ঘটনা আমি শুনেছি বিষয়টি তদন্ত করা হচ্ছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশু তাহসিনের কোনো সন্ধান মেলেনি।

আরও পড়ুন