ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা

মুরাদনগরে ৩৬টাকা দরে বোরো ধান সংগ্রহ শুরু

অনলাইন সংস্করণ
৫ মে ২০২৫, ১২:৪৩ অপরাহ্ণ ৪৮ বার পঠিত
মুরাদনগরে ৩৬টাকা দরে বোরো ধান সংগ্রহ শুরু
  • মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
‘সরকারি গুদামে কৃষকের ধান, বাঁচবে কৃষক বাঁচবে প্রাণ, ধানের দাম পাচ্ছে বেশি, কৃষক এখন অনেক খুশি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৩৬টাকা কেজি দরে বোরো ধান সংগ্রহ শুরু করেছে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা খাদ্য বিভাগ। সোমবার (৫ই মে) বেলা ১১টায় উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে মুরাদনগর খাদ্য গুদামে ধান সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি জনাব মো. আবদুর রহমান। খাদ্য গুদাম সূত্রে জানা গেছে, মুরাদনগর উপজেলার প্রকৃত কৃষকদের কাছ থেকে এ বছর ৩৬ টাকা কেজি ও ১৪৪০ টাকা মন দরে প্রতিজন কৃষকের নিকট থেকে সর্বোচ্চ ৩ টন ধান সংগ্রহ করবে উপজেলা খাদ্য বিভাগ। এ বছর মুরাদনগর উপজেলায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ১১৪৫ মেট্রিক টন।   এ সময় আরো উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুর আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ সেলিম মিয়া, মুরাদনগর সরকারি খাদ্য গুদামের খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈকত সেনগুপ্ত, উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং মুরাদনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে আসা কৃষকরা।   মুরাদনগরে শুরু হওয়া ধান সংগ্রহ কার্যক্রম আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে বলে জানা যায়। এবছর কৃষকের এ্যাপ ও উপজেলা কৃষি অফিসের নিবন্ধিত কৃষক তালিকার কৃষকদের থেকে আগে আসলে আগে বিক্রয় করতে পারবেন ভিত্তিতে ধান সংগ্রহ করা হচ্ছে এবং ধানের মূল্য সরাসরি কৃষকের নিজস্ব ব্যাংক একাউন্টের মাধ্যমে পরিশোধ করা হবে।

আরও পড়ুন