ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা

মুরাদনগরে ২টি ড্রেজার মেশিন জব্দ

অনলাইন সংস্করণ
১১ এপ্রিল ২০২৩, ৫:৩০ অপরাহ্ণ ৫৪ বার পঠিত
মুরাদনগরে ২টি ড্রেজার মেশিন জব্দ
  • মুরাদনগর প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন। এসময় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন -২০১০ অনুসারে ২টি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার মুরাদনগর থানার দারোরা ইউনিয়নের পালাসুতা গ্রামে ও ছালিয়াকান্দি ইউনিয়নের সারমাকান্দি গ্রামে অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুদা। অভিযান পরিচালনায় প্রয়োজনীয় আইনানুগ সহযোগিতা করেন মুরাদনগর থানা পুলিশ। সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুদা বলেন, আমরা অবৈধ ড্রেজারের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মেশিন, পাইপ জব্দসহ জেল ও জরিমানা করে আসছি। উপজেলার কৃষিজমি রক্ষায় অসাধু ড্রেজার ব্যবসায়ী চক্রকে নির্মূল করার লক্ষ্যে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন