ঢাকা • ২২ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই - কে এম মুজিবুল হক বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১৪ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য বিএসএফের হেফাজতে দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয়

মুরাদনগরে হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

অনলাইন সংস্করণ
৭ অক্টোবর ২০২১, ১১:১৬ পূর্বাহ্ণ • ৮০ বার পঠিত
মুরাদনগরে হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলার কুড়াখাল গ্রামে জুম্মার আযান দেয়াকে কেন্দ্র করে মসজিদে মুসল্লীকে কুপিয়ে হত্যার ঘটনার এজাহার নামীয় পলাতক আসামী জহির খাঁন(৩০)কে গ্রেফতার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম। বুধবার রাতে ব্রাহ্মনবাড়ীয়া জেলার কসবা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত জহির উপজেলার কুড়াখাল গ্রামের পইরন খাঁনের ছেলে। পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন কুড়াখাল গ্রামের চা ল্যকর মুসল্লী হানিফ খান হত্যা মামলার এজাহার নামীয় ৪নাম্বার পলাতক আসামী জহির খান ব্রাহ্মনবাড়ীয়া জেলার কসবা এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে বাঙ্গরাবাজার থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল পুলিশ ও কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ টিমের যৌথ অভিযানে বুধবার মধ্যরাতে কসবা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এই মামলায় এজাহার নামীয় আরো ৮জন আসামী এখনো পলাতক রয়েছে এবং এজাহার নামীয় ১নাম্বার আসামী শাহিন ভূূইয়া কারাগারে রয়েছে। এব্যাপারে বাঙ্গরাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আমরা আসামী জসিমকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। শুক্রবার সকালে তাকে বিজ্ঞ আদালতে হাজির করা হবে। মামলার তদন্তের জন্য রিমান্ড আবেদন করা হবে। এই মামলার বাকী আসামীদেরও গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে। প্রসঙ্গত: গত ১৭ই সেপ্টেম্বর শুক্রবার মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন কুড়াখাল গ্রামের বাইতুন নুর জামে মসজিদে জুম্মার আযান ভেতরে বাহিরে দেয়াকে কেন্দ্রকরে রেজভীপন্থীরা সুন্নী মুসল্লীদের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এসময় হানিফ খান নামের এক মুসল্লী ঘটনাস্থলে নিহত হয় এবং আরো ৭জন আহত হয়। এঘটনায় নিহতের স্ত্রী আফরোজা খাতুন বাদী হয়ে ১০জনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেন।

আরও পড়ুন