ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা

মুরাদনগরে সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

অনলাইন সংস্করণ
১০ ফেব্রুয়ারি ২০২১, ৪:১৪ অপরাহ্ণ ৪৪ বার পঠিত
মুরাদনগরে সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ এই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার জাহাপুর জগন্নাথ ধাম মন্দির এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। খিলগাও গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শ্রী রঞ্জন কুমার রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মোঃ সাদেকুর রহমান। প্রধান অতিথির বক্তেব্যে ওসি মোঃ সাদেকুর রহমান বলেন, থানার দরজা জনসাধারণের জন্য ২৪ঘন্টা খোলা আছে। আপনাদের যে কোন সমস্যা হলে সরাসরি আমার সাথে কথা বলবেন। আমি আপনাদের সেবা দিতে এসেছি। আর কেউ যদি আমার নাম ভাঙ্গিয়ে কোন সুবিধা নিতে চায় আমাকে জানাবেন। আমি তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার পাশাপাশি আপনাদের সম্পূর্ন নিরাপত্তা দেয়ার চেষ্টা করবো। অপরাধী যেই হোক না কেন আমার কাছে তার একটাই পরিচয় সে অপরাধী। জাহাপুর কমলাকান্ত একাডেমি ও কলেজের সহকারি অধ্যাপক শ্রী অঞ্জন কুমার রায়ের সঞ্চালনায় সভায় সচেতনতা মূলক বক্তব্য রাখেন, জাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম সফিকুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী নিত্যানন্দ রায়, কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, জাহাপুর কমলাকান্ত একাডেমি ও কলেজের অধ্যক্ষ আব্দুল হক পাটোয়ারী, জাহাপুর হরিসভা কমিটির সভাপতি শ্রী অমৃত লাল গোস্বামী, সাবেক উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়সাল আহম্মেদ নাহিদ। এসময় আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সহ-সভাপতি শ্রী প্রদ্যুৎ কুমার সাহা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী রামকৃষ্ণ দেব, আওয়ামীলীগ নেতা আবু সাইদ, মনির হোসেন প্রমূখ।

আরও পড়ুন