ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা

মুরাদনগরে সাংবাদিকের উপর হামলায় ছাত্রলীগ সভাপতিসহ কারাগারে-৪

অনলাইন সংস্করণ
১১ নভেম্বর ২০২০, ৭:৩১ অপরাহ্ণ ৪৪ বার পঠিত
মুরাদনগরে সাংবাদিকের উপর হামলায় ছাত্রলীগ সভাপতিসহ কারাগারে-৪
ফয়সাল মবিন পলাশঃ
কুমিল্লার মুরাদনগরে দিন-দুপুরে বাড়িতে ঢুকে সাংবাদিক শরিফুল আলম চৌধুরীর উপর বর্বরোচিত হামলার ঘটনায় পালিয়ে থাকা দারোরা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি নুরুজ্জামানসহ চার আসামী আদালতে হাজিরা দিতে গেলে তাদেরকে জেল-হাজতে প্রেরণ করা হয়।
গতকাল বুধবার দুপুরে কুমিল্লার নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক রফিকুল ইসলাম একজনকে এবং ৮নং আমলী আদালতের বিজ্ঞ বিচারক সামছুর রহমান ৩জনকে কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন। আসামীরা হলেন-কাজিয়াতল গ্রামের রফিক মিয়ার ছেলে দারোরা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি নুরুজ্জামান, আলী হোসেনের ছেলে নজরুল ইসলাম, রেনু মিয়ার ছেলে আল-আমিন ও মালেক মিয়ার ছেলে নাইম মিয়া। বিষয়টি নিশ্চিত করেন, বাদী পক্ষের সিনিয়র আইনজীবী সৈয়দ তানভীর আহমেদ ফয়সাল।
উল্লেখ্য, গত ৪ জুলাই দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামের একদল সন্ত্রাসী দিন-দুপুরে একই গ্রামের সাংবাদিক শরিফুল আলম চৌধুরীর ঘরে ঢুকে টেনে হিছড়ে ওঠানে বের করে এনে কুপিয়ে, পিটিয়ে তার হাত-পা ভেঙে দেয়। তার কোমরসহ শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেওয়া হয়। এ ঘটনায় মামলা করেন সাংবাদিক শরিফের বাবা মুক্তিযোদ্ধা আব্দুল মতিন চৌধুরী।
সাংবাদিক শরিফুল আলম চৌধুরীর বাবা মুক্তিযোদ্ধা আব্দুল মতিন চৌধুরী কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার ছেলের দুই হাত ও দুই পায়ে এ পর্যন্ত ৭টি অপারেশন হয়েছে। দীর্ঘ ৫ মাস যাবত সে শয্যাসায়ী। শেষ বয়সে এই নাক্কারজনক ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দেখে যেতে চাই। ওই দিনের ঘটনা মনে হলে আমি এখনো ঘুম থেকে আতকে ওঠি।

আরও পড়ুন