ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা

মুরাদনগরে সাংবাদিককে হুমকি, থানায় জিডি

অনলাইন সংস্করণ
১৬ অক্টোবর ২০২০, ১:৫৩ অপরাহ্ণ ৪৪ বার পঠিত
মুরাদনগরে সাংবাদিককে হুমকি, থানায় জিডি
নিজস্ব প্রতিবেদকঃ সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক জাতিয় অর্থনীতি পত্রিকার মুরাদনগর উপজেলা প্রতিনিধি সাজ্জাত হোসেন শিমুলকে হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার বাঙ্গরা বাজারের হাজী বাদশা মিয়া মসজিদের দক্ষিণ পাশের পুকুর পাড়ে তাকে হুমকি দেয়া হয়। এই ঘটনায় ওই রাতেই বাঙ্গরা বাজার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি। সাজ্জাত হোসেন শিমুল জানান, গত ১০ অক্টোবর দৈনিক জাতিয় অর্থনীতি পত্রিকায় #৩৯;মুরাদনগরে অবৈধ ড্রেজিংয়ে দিশেহারা কৃষক, চাষাবাদের জমি নিয়ে চিন্তিত কৃষিবিদরা#৩৯; এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই সংবাদ প্রকাশের পর গত ১৪ অক্টোবর দুপুরে অবৈধ ড্রেজারের মালিক উপজেলার বাঙ্গরা বাজার থানা সদর এলাকার মৃত শেখ রমিজ উদ্দিনের ছেলে শেখ জাকির হোসেন হাজী বাদশা মিয়া মসজিদের দক্ষিণ পাশের পুকুর পাড়ে আমাকে অশ্লীল ভাষায় গালাগাল করেন এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেন। এবিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, সাংবাদিক সাজ্জাত হোসেন শিমুল থানায় সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন