ঢাকা • ১০ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক

মুরাদনগরে শারমিন ব্রিকস থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

অনলাইন সংস্করণ
১৩ এপ্রিল ২০২১, ১০:৫৫ পূর্বাহ্ণ • ৬০ বার পঠিত
মুরাদনগরে শারমিন ব্রিকস থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
সাজ্জাদ হোসেন শিমুল:
কুমিল্লার মুরাদনগরে মোমেন মিয়া (২৮) নামে এক ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নিহত শ্রমিক মোমেন মিয়া উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের গকুলনগর গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে ও শারমিন ব্রিকসের (ইঞ্জিন মিস্ত্রী)। সোমবার দুপুরে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের ত্রিশ এলাকার শারমিন ব্রিক ফিল্ড নামে এক ইটভাটার কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিহত মোমেনের বড় ভাই এরশাদের দাবি তার ভাই গত রবিবার বিকেলে সুস্থ—স্বাভাবিক ভাবে অন্যান্য দিনের মতো ব্রিক ফিল্ডে কাজে গেছে। তাই তারা মোমেনের মৃত্যুটাকে স্বাভাবিক ভাবে মেনে নিতে পারছে না। তাদের দাবি সঠিক ভাবে তদন্ত করলে আমার ভাইয়ের মৃত্যুর সঠিক কারণ রেড়িয়ে আসবে। এদিকে নিহত শ্রমিক মোমেনের মৃত্যুর ব্যাপারে মুঠোফোনে বারবার চেষ্টা করেও শারমিন ব্রিকসের মালিক পক্ষের সাথে কথা বলা সম্ভব হয়নি। এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মোঃ সাদেকুর রহমান বলেন, শারমিন ব্রিক ফিল্ডের একটি কক্ষে মোমেন মিয়ার মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মুরাদনগর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন