ঢাকা • ১৪ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

মুরাদনগরে বাবার হাতে শিশুপুত্র খুন

অনলাইন সংস্করণ
২২ ফেব্রুয়ারি ২০২৫, ৯:৩৮ পূর্বাহ্ণ • ৬৫ বার পঠিত
মুরাদনগরে বাবার হাতে শিশুপুত্র খুন
  • মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় ১৬ মাসের শিশু পুত্র সন্তান আব্দুল্লাহকে গলাটিপ হত্যার অভিযোগ উঠেছে পিতার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক পিতা ক্বারী আবু নাইমকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে মুরাদনগর উপজেলা সদরের উত্তর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘাতক পিতা ক্বারী আবু নাইম উপজেলা সদর উত্তর পাড়া এলাকার মৃত খালেক মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শিশু সন্তান আব্দুল্লাহ জন্ম গ্রহনের শুরু থেকে আবু নাইম তার সন্তান হিসেবে অস্বীকার করে আসছিলো। পূর্বেও শিশুটিকে একবার গলা টিপে হত্যারও চেষ্টা করে ছিলো সে। এনিয়ে সৃষ্ট পারিবারিক কলহ মেটাতে কয়েকবার সামাজিক ভাবে চেষ্টাও করা হয়েছে। নিহত আবদুল্লাহর মা শাহিদা আক্তার অভিযোগ করে বলেন, আমার স্বামীই আমার সন্তানকে হত্যা করেছে। আমি তার ফাঁসি চাই। তিনি আরো বলেন, গতকাল থেকে আমার ছেলে আব্দুল্লার জ্বর অনুভব হচ্ছিলো। সকালে আমার স্বামীকে বলি তাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। তখন সে বলে তুমি বাড়িতে থাকা আমি নিয়ে যাচ্ছি। বলে আব্দুল্লাহকে একা নিয়ে চলে যায়। পড়ে মোবাইল ফোন বন্ধ করে ফেলে। তার সাথে আর আমি যোগাযোগ করতে পারিনা। পরে দুপুর সাড়ে ১২ টার দিকে আমার ছেলে মৃত অবস্থায় নিয়ে আসে এবং বাড়িতে ফেলে চলে যায়। এ সময় আমি চিৎকার করলে স্থানীয়রা তাকে আটক করে। এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদু রহমান বলেন, সন্তান হত্যার অভিযোগে পিতা আবু নাইমে আটক করা হয়েছে। শিশুটির সুরতহাল শেষে মৃত্যুর কারন জানতে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেকে) প্রেরন করা হয়েছে।

আরও পড়ুন