ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা

মুরাদনগরে পরীক্ষায় নকল দিতে গিয়ে ৩জন আটক; ২বছরের সাজা

অনলাইন সংস্করণ
২৬ ফেব্রুয়ারি ২০২৪, ৫:৩৫ অপরাহ্ণ ৪৫ বার পঠিত
মুরাদনগরে পরীক্ষায় নকল দিতে গিয়ে ৩জন আটক; ২বছরের সাজা
  • মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
এসএসসি ও সমমানের পরীক্ষায় চলাকালে কুমিল্লার মুরাদনগর উপজেলার ডিআর সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নকল সরবরাহ করতে যাওয়ায় ৩ যুবককে আটক করে কারাদন্ডসহ অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রবিবার বিকেলে এই মোবাইলকোর্ট পরিচালনা করেন মুরাদনগর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মক্ররতা ও সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা নিপা। দন্ডপ্রাপ্তরা হলো উপজেলার মুরাদনগর সদরের মঙ্গল মিয়ার ছেলে সুমন মিয়া(২১), ফরিদ উদ্দিনের ছেলে কাউছার ও আবদুল মালেক মিয়ার ছেলে রিমন মিয়া। জানা যায়, রবিবার চলমান এসএসসির গনিত বিষয়ের পরীক্ষা চলাকালে ডিআর সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে প্রশ্নপত্র সংগ্রহ করে সমাধান শেষে নকলে কপি পরীক্ষা কেন্দ্রে দিতে গিয়ে ম্যাজিস্ট্রেটের হাতে আটক হয়। তাদের হাত থেকে প্রশ্নপত্র ও নকলের কপি উদ্ধার করে পাবলিক পরীক্ষা অপরাধ সমূহ আইন ১৯৮০এর —(গ) ধারায় প্রত্যেককে ২বছরের কারাদন্ড ও ১০০টাকা অর্থদন্ড প্রদান করে কুমিল্লা কারাগারে প্রেরণ করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা নিপা বলেন চলমান এসএসসি পরীক্ষাসহ সকল পাবলিক পরীক্ষা নকলমুক্ত ভাবে গ্রহন করতে প্রশাসন সর্বদা সতর্ক রয়েছে। নকলমুক্ত শিক্ষাই জাতির মেরুদন্ড। নকলের বিরুদ্ধে আমাদের এই অভিযান চলমান থাকবে।

আরও পড়ুন