ঢাকা • ২২ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই - কে এম মুজিবুল হক বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১৪ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য বিএসএফের হেফাজতে দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয়

মুরাদনগরে দিনব্যাপী অভিযানে ৪টি ড্রেজার মেশিন জব্দ

অনলাইন সংস্করণ
৪ নভেম্বর ২০২২, ১২:৫৭ অপরাহ্ণ • ৭২ বার পঠিত
মুরাদনগরে দিনব্যাপী অভিযানে ৪টি ড্রেজার মেশিন জব্দ
সাজ্জাদ হোসেন শিমুল:
কুমিল্লার মুরাদনগরে অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন—২০১০ অনুসারে মোবাইল কোর্ট পরিচালনা করে স্থানীয় প্রশাসন। এসময় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে ৪টি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বাঙ্গরা বাজার থানার পশ্চিম বাঙ্গরা ইউনিয়নের কাগাতুয়া ও দিঘীরপাড়ে অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্টে্রট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুল হুদা। এ সময় ৪টি ড্রেজার মেশিন জব্দ করা হয়। অভিযান পরিচালনায় প্রয়োজনীয় আইনানুগ সহযোগিতা করেন বাঙ্গরা বাজার থানা পুলিশ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুদা বলেন, আমরা অবৈধ ড্রেজারের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মেশিন, পাইপ জব্দসহ জেল ও জরিমানা করে আসছি। উপজেলার কৃষিজমি রক্ষায় অসাধু ড্রেজার ব্যবসায়ী চক্রকে নির্মূল করার লক্ষ্যে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন