ঢাকা • ১০ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ শিক্ষকনেতার বিরুদ্ধে হয়রানিমূলক তদন্ত নোটিশ প্রত্যাহারের দাবিতে মুরাদনগরে শিক্ষকদের সমাবেশ বাঙ্গরায় ‘ডাবল টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ এর ফাইনালে ওমর কায়সান ফুটবল একাদশ বিজয়ী জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে কে. এম. মোজিবুল হকের সৌজন্য সাক্ষাৎ মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা সফর: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কুমিল্লার আলোচিত ত্রিপল মার্ডার: জীবিত দুই মেয়েকে হত্যার পরিকল্পনার অভিযোগ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই - কে এম মুজিবুল হক বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু

অনলাইন সংস্করণ
১৯ নভেম্বর ২০২৫, ৬:১১ পূর্বাহ্ণ • ৮৮ বার পঠিত
মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি কুমিল্লার মুরাদনগর উপজেলায় কচুরিপানা আবদ্ধ গোমতী নদীর একাংশ পুনরায় সচল করতে শুরু হয়েছে যান্ত্রিক পরিষ্কার অভিযান। বছরের পর বছর অবরুদ্ধ অবস্থার অবসান ঘটিয়ে নদীর প্রাণ ফিরিয়ে আনতে আধুনিক হারভেস্টার মেশিনের সহায়তায় কচুরিপানা সরানোর কার্যক্রম উদ্বোধন করে উপজেলা প্রশাসন। সোমবার বিকালে উপজেলার ধামঘর ইউনিয়নের ভুবনঘর এলাকায় আনুষ্ঠানিকভাবে এ অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, ধামঘর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অলিউল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে, উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পুসহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের সদস্য, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও আবদুর রহমান বলেন, প্রযুক্তির সহায়তায় গোমতী নদীকে আবারও তার স্বাভাবিক রূপে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। এ উদ্যোগ নদী উদ্ধার ও পরিবেশ রক্ষার নতুন মাইলফলক হিসেবে কাজ করবে। তিনি আরো বলেন, প্রথম ধাপে ভুবনঘর এলাকায় কাজ শুরু হলেও, পর্যায়ক্রমে পুরো গোমতী নদীজুড়েই এ অভিযান চলবে। পাশাপাশি নদী দখল, দূষণ ও বর্জ্য ফেলা রোধে জনসচেতনতা বাড়াতে প্রচারণা চালানো হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, ব্যবহৃত হারভেস্টার মেশিন প্রতিদিন কয়েক টন কচুরিপানা অপসারণে সক্ষম। এর ফলে নদীর পানি প্রবাহ দ্রুত স্বাভাবিক হবে এবং নদীপাড়ের জীববৈচিত্র‍্য ও পরিবেশ ফিরবে পূর্বাবস্থায়। স্থানীয়রা বলেন, নদীটি আবার সচল হবে শুনে আমরা দারুণ আনন্দিত। সেচের পানি পাব, মাছ ধরা ফিরে আসবে এসব আমাদের জীবিকার সঙ্গে জড়িত। পরিবেশবাদী সংগঠনের সদস্যরা মনে করছেন, এ ধরনের প্রযুক্তিগত উদ্যোগ নদী পুনরুদ্ধারের পাশাপাশি কৃষি, মৎস্যসম্পদ ও স্থানীয় অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে সহায়তা করবে।

আরও পড়ুন