ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা

মুরাদনগরে গোমতীর বাঁধের ১৮টি ভবনসহ ৪৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

অনলাইন সংস্করণ
১ মার্চ ২০২১, ৪:০৫ অপরাহ্ণ ৫২ বার পঠিত
মুরাদনগরে গোমতীর বাঁধের ১৮টি ভবনসহ ৪৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
কুমিল্লার মুরাদনগরে গোমতী বেরিবাঁধের উভয়পাশে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ করছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড(বাপাউবো)
সাজ্জাদ হোসেন শিমুলঃ
কুমিল্লার মুরাদনগরে গোমতী বেড়িবাঁধের পাশে অবৈধভাবে গড়ে উঠা প্রায় ১৮টি বহুতল ভবনসহ ৪৮টি স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড(বাপাউবো)। সোমবার দিনব্যাপী উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের রহিমপুর মৌজার গোমতী বেড়িবাঁধ এলাকার উভয় পাশে জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম আরা এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, ৬৪ জেলা অভ্যন্তরস্ত নদী/খাল/জলাশয় সমূহের অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রমের ধারাবাহিকতায় পানি সম্পদ মন্ত্রনালয়ের ব্যবস্থাপনায় জেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্দেশক্রমে অভিযানের অংশ হিসেবে রহিমপুর মৌজার গোমতী বেড়িবাঁধের উভয় পাশে অবৈধভাবে গড়ে উঠা প্রায় এক কিলোমিটারেরও অধিক জায়গার প্রায় ১৮টি বহুতল ভবনসহ ৪৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পানি উন্নয়ন বোের্ডর সহকারী রাজস্ব কর্মকর্তা শাহাদাৎ হোসেন জানান, পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনের নির্দেশক্রমে আমরা এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেছি। উচ্ছেদের আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য অনেকবার নোটিশ প্রদান করা হয়েছে। কিন্তু অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা সরিয়ে না নেওয়ায় বুলডোজার দিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। তবে আমাদের এই অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম অব্যহত থাকবে। উচ্ছেদ অভিযানে আরো উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের উপ—বিভাগীয় প্রকোশলী আবু তালেব, মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার(ভুমি) সাইফুল ইসলাম কমল, পানি উন্নয়ন বোের্ডর সহকারী রাজস্ব কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, পানি উন্নয়ন বোের্ডর শাখা কর্মকর্তা কামাল উদ্দিন খানসহ অন্যান্য কর্মকর্তা ও আইনশৃঙ্খরা বাহিনীর সদস্যরা।

আরও পড়ুন