ঢাকা ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫ কুমিল্লার দেবিদ্বারে প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের দিয়ে আ.লীগের মিছিল কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা

মুরাদনগরে খেলা দেখতে গিয়ে বলাৎকারের শিকার শিশু

অনলাইন সংস্করণ
১ জুন ২০২১, ৬:১৫ পূর্বাহ্ণ ৪৪ বার পঠিত
মুরাদনগরে খেলা দেখতে গিয়ে বলাৎকারের শিকার শিশু
সাজ্জাদ হোসেন শিমুল:
কুমিল্লার মুরাদনগরে ফুটবল খেলা দেখতে গিয়ে বলাৎকারের শিকার হয়েছে ৭ বছরের এক শিশু। উপজেলার কামাল্লা ইউনিয়নের নোয়াগাঁও দক্ষিণপাড়া বিলের ধইঞ্চা জমির ভিতরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার (৩১ মে) রাতে নিজ বাড়ী থেকে অভিযুক্ত রানা মিয়াকে (২১) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (০১ জুন) সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। রানা মিয়া কামাল্লা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মোঃ আল আমিনের ছেলে। এ ব্যাপারে শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, মুরাদনগর উপজেলার কামাল্লা ইউনিয়নের নিজ বাড়ীর পাশে নোয়াগাঁও দক্ষিণপাড়া বিলে ফুটবল খেলা দেখতে যায় ৭ বছরের শিশুটি। এসময় দুই বন্ধু রানা মিয়া ও মেহেদী হাসান শিশুটিকে ২০ টাকার লোভ দেখিয়ে খেলার মাঠের পশ্চিম দিকের একটি ধইন্ধসঢ়;চা ক্ষেতে ডেকে নিয়ে রানা ও মেহেদী বলাৎকার করে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে গত সোমবার রাতে মুরাদনগর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাদেকুর রহমান বলেন, নির্যাতনের শিকার শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত রানা মিয়াকে গ্রেফতার করা হয়। এর আগে অভিযুক্ত মেহেদী হাসানকে গ্রেফতার পূর্বক আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ভিকটিমের মেডিকেল পরীক্ষা শেষে জবানবন্দি রেকর্ড করা হবে।

আরও পড়ুন